Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
Uncategorized – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Fri, 27 Nov 2015 15:00:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 বাংলাদেশের সামনে বিপজ্জনক অবস্থা : গওহর রিজভী https://news17.onlinebangla24.com/?p=8150 Fri, 27 Nov 2015 15:00:30 +0000 http://jamunanewsbd.com/?p=8150 প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশ অনেক এগিয়েছে, তবুও সামনে ডেঞ্জার (বিপজ্জনক) অবস্থায় রয়েছে।’

আজ সকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলনা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, প্রবাসী বাংলাদেশী মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি দু’জন যুদ্ধাপরাধীদের ফাঁসির পর জাতিসংঘের বিবৃতির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ড. গওহর রিজভী বলেন, ‘যেহেতু বাংলাদেশ জাতিসংঘর সদস্য এবং বিভিন্ন সনদে স্বাক্ষর করছে, তাই এ ব্যাপারে কিছু বলার নাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুযায়ী চলে। সেখানে সংবিধান পরিবর্তন ছাড়া অন্য কিছু করা যাবে না।’

এর আগে গওহর রিজভী সকাল সাড়ে ১০টায় শহীদ হাদিস পার্কের অনুষ্ঠানস্থলে এসে বেলুন উড়িয়ে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন।

তিনি এর আগে স্কুল ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। খুলনা সাহিত্য পরিষদের প্রবীণ সদস্যদের সম্মাননা ক্রেস্টও প্রধান করেন।

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিশু সাহিত্যিক আলী ইমাম, সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, ভারতের শান্তি নিকেতনের অধ্যাপক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

]]>
বগুড়ায় মসজিদে ঢুকে গুলির ঘটনায় আটক ২ https://news17.onlinebangla24.com/?p=7984 Fri, 27 Nov 2015 08:27:21 +0000 http://jamunanewsbd.com/?p=7984 বগুড়া: বগুড়ার শিবগঞ্জে মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি করে নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে পুলিশ ‍অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- আনোয়ার (৪৮) ও জুয়েল (২৫)।

বর্তমানে তাদের শিবগঞ্জ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া রাতেই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

]]>
অনলাইনের জন্য নিবন্ধন ও নীতিমালাকে অযৌক্তিক বলছে নোয়াব https://news17.onlinebangla24.com/?p=7870 Wed, 25 Nov 2015 15:42:58 +0000 http://jamunanewsbd.com/?p=7870 ঢাকা: নতুন করে নিবন্ধন নয়, বরং প্রচলিত আইন ও নীতিমালার আওতায় অনলাইন গণমাধ্যম পরিচালনার দাবি জানিয়েছে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।সব অনলাইন গণমাধ্যম ছাড়াও ছাপা পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন বিষয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দাবি জানায় সংগঠনটি। একটি বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, নীতিমালা বা কমিশন হওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরুর এই ঘোষণা স্ববিরোধী ও উদ্দেশ্যমূলক।
প্রস্তাবিত অনলাইন নীতিমালায় কমিশন গঠন করে অনলাইন গণমাধ্যমগুলো পরিচালনার কথা বলা হলেও ওই কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার ক্ষমতা থাকবে না। ফলে কমিশন সরকার, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল একটি প্রতিষ্ঠানে পরিণত হবে বলে নোয়াব মনে করে। তারা বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের উদ্যোগ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বদলে ক্ষুণ্ন করে।
অনলাইন নীতিমালার খসড়া গত ৬ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই খসড়ায় জাতীয় সম্প্রচার কমিশনের মাধ্যমে অনলাইন গণমাধ্যমগুলো পরিচালনার কথা বলা হলেও এটি চূড়ান্ত হওয়ার আগেই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীর মাধ্যমে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে, আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর।বিবৃতিতে বলা হয়, ছাপা পত্রিকাগুলো সরকারের সব নিয়ম মেনে চলছে। সময়ের প্রয়োজনে ও বৈশ্বিক প্রেক্ষাপটে ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ রয়েছে, যেগুলোর মাধ্যমে দেশের পাঠক ছাড়াও প্রবাসী বাঙালিরা তাৎক্ষণিক দেশের খবরাখবর জানতে পারছে। তাই এসব পত্রিকার অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধন কোনোভাবেই যুক্তিসংগত নয়। এর প্রয়োজনীয়তা রয়েছে বলেও নোয়াব মনে করে না।
এতে আরও বলা হয়, এ কথা সত্য, দেশে অসংখ্য অনলাইন পত্রিকা রয়েছে, যেগুলো প্রকাশে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এগুলো প্রকাশিত হওয়ার কারণে রাষ্ট্র বা সরকারের কোনো ক্ষতি হয়েছে বলে নোয়াবের জানা নেই। অনলাইন পত্রিকাগুলো স্বাধীন মত প্রকাশে কাজ করছে—এ কথা উল্লেখ করে আরও বলা হয়, এ ধরনের পত্রিকা প্রকাশ করলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে থাকে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

বর্তমানে বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি পলিসি গাইডলাইন, ২০১৩; ন্যাশনাল ব্রডকাস্টিং পলিসি (এনবিপি), ২০১৪; ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (সংশোধিত) আইন, ২০১৩; খসড়া সাইবার সিকিউরিটি আইন, ২০১৫ প্রভৃতি আইন ও নীতিমালা রয়েছে, যার সঙ্গে অনলাইন গণমাধ্যমের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাই নতুন কোনো নীতিমালা প্রণয়ন না করে এসব আইনসহ ছাপা পত্রিকার জন্য প্রযোজ্য আইন ও নীতিমালাসমূহ অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে মনে করে নোয়াব।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, যতসংখ্যক গণমাধ্যম সৃষ্টি হোক না কেন, চূড়ান্ত বিচারে এর টিকে থাকা নির্ভর করে পাঠক, শ্রোতা বা দর্শকের ওপর। তাই চূড়ান্ত বিচারে পাঠকের ওপর এগুলোর অস্তিত্ব নির্ভর করবে এবং সেই বিচারের জন্য অপেক্ষা করাই শ্রেয় বলে নোয়াব মনে করে।

নোয়াব লক্ষ্য করছে, অনলাইন নীতিমালায় নিবন্ধন কর্তৃপক্ষের কথা বলা হলেও ওই ‘কর্তৃপক্ষ’ (কমিশন) নির্ধারণ ছাড়াই সরকার তথ্য অধিদপ্তরের কাছে নিবন্ধনের দায়িত্ব দিয়েছে, যা যুক্তিসংগত নয়। কমিশন গঠিত হওয়ার আগে সরকার অনলাইন গণমাধ্যমের নিবন্ধন বা পরিচালনার বিষয়গুলো নিজ এখতিয়ারে রাখলে এ ধরনের সংবাদমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ কঠোর হবে, যা মুক্ত সাংবাদিকতার অন্তরায় হয়ে উঠতে পারে। তা ছাড়া এই নিবন্ধনকে কেন্দ্র করে দলীয় পরিচয় দেখা, হয়রানি বা আর্থিক লেনদেনের মতো স্পর্শকাতর অভিযোগ ওঠাও দেশের আর্থসামাজিক বাস্তবতায় অসম্ভব ব্যাপার নয়।

সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকদের ওই সংগঠনের পর্যবেক্ষণ হচ্ছে, অনলাইন পত্রিকা নিবন্ধনের অন্যতম উদ্দেশ্য হিসেবে এ ধরনের গণমাধ্যমের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া অপসাংবাদিকতা রোধ করার কথাও বলা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো কীভাবে করা হবে, তা স্পষ্ট নয়। বিষয়গুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আরও আলাপ-আলোচনা এবং এর মাধ্যমে মোটামুটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো উচিত ছিল।
নোয়াব মনে করে, এই নীতিমালার সঙ্গে গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অধিকারসহ নতুন এই শিল্পের ভবিষ্যৎ জড়িত। তাই তাড়াহুড়া না করে যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে ও বাস্তবতার নিরিখে যেকোনো উদ্যোগ গ্রহণ করাই বাঞ্ছনীয়।

]]>
ইউপি নির্বাচন নিয়ে মুন্সীগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০ https://news17.onlinebangla24.com/?p=7863 Wed, 25 Nov 2015 15:15:38 +0000 http://jamunanewsbd.com/?p=7863 আসন্ন ইউপি নির্বাচনকে সামনে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জের সীমন্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সীমান্তবর্তী সম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বালু মহালের কাউন্টার ও ২০টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এছাড়া বালু মহালে ব্যবহৃত একটি স্প্রীটবোট আগুনে পুড়িয়ে দিয়ে টাকা ও ৪টি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়।
এদিকে গুলিবিদ্ধ মরজল হোসেন (৩০) আমির হোসেন (২৭) ফারুক হোসেন (২৬) জয়নাল আবদিক (২০) রাকিব হোসেন (২২) আরিফ হেসেন (২৮) হারুন মিয়া (২৫) মেহিদী (৭) জব্বর হোসেন (২০) হায়দার হোসেন (২৯) রাকিব হোসেন (১৯) হযরত আলী (৩০) মো: সেলিম (২৯) মো: পিন্টু (২০) সুজন মিয়া (২২) ইয়ামিন (২৫) আয়নল হোসেন (৩০) মনিরুল (৩০) আমিন হোসেন (৩২) নয়ন মিয়া (১৮) মো: মিলনকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানান, চরকিশোরগঞ্জ এলাকার স্থানীয় ইউপি সদস্য নাসির মেম্বার গ্রুপ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে প্রতিপক্ষ ঈমাম হোসেন ও ইউপি সদস্য প্রার্থী মো. হারুন রশীদ শেখ সমর্থিত লোকজনের উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ঈমাম হোসেন পক্ষের হারুন রশীদ শেখ ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকায় আধিপত্য বিস্তার করতেই প্রতিপেক্ষর উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে নাসির মেম্বার পক্ষের লোকজন জানান, বালু মহালের আধিপত্য নিয়ে সংঘর্ষের সূত্রপাত। চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের এস আই নুর হোসেন বাংলার চোখকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

]]>
ক্ষুদ্রঋণে দারিদ্র্যমুক্তির বাধা সুদের বোঝা: প্রধানমন্ত্রী https://news17.onlinebangla24.com/?p=7859 Wed, 25 Nov 2015 14:49:04 +0000 http://jamunanewsbd.com/?p=7859 প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, সুদের চাপে সঞ্চয় থাকে না বলেই ক্ষুদ্রঋণ ব্যবস্থায় গ্রহীতাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। বুধবার গণভবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি জানান, সরকার এ কারণে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি ও পল্লী কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঋণের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা বলেন, “আমরা জানি, মাইক্রোক্রেডিটের সুদ দিতে দিতে তাদের আর সঞ্চয় থাকে থাকে না। ৃকাজেই দারিদ্র্যের লেভেল থেকে তারা উঠতে পারে না। ওখানেই তাদেরকে পড়ে থাকতে হয়। “আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঋণ দিচ্ছি এবং খামার থেকে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করছি। সেই সাথে সাথে সঞ্চয়ে উৎসাহিত করছি ও ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করছি।” দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। শুরুতে প্রকল্পের মেয়াদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত থাকলেও পরে তা সংশোধন করে ২০১৬ সাল পর্যন্ত করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সারা দেশে ৪০ হাজার ৫২৭টি গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের বাজারজাতে ইতোমধ্যে প্রায় ৩০০ বাজার গড়ে তোলা হয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও ‘গ্রোথ সেন্টারে’ এসব পণ্য বিক্রির জন্য সমবায়ভিত্তিক বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের ‘সফল’ বাস্তবায়নে ইতোমধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঞ্চয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা, “কেউ যদি একশ টাকা জমাতে পারে, সরকার সেখানে আরও একশ টাকা দেয়। দুই বছর পর্যন্ত আমরা সেভাবে দিয়ে থাকি। এভাবে টাকা দেওয়ার ফলে যে অর্থ জমেছে সেটা দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি।” প্রধানমন্ত্রী বলেন, এই ব্যাংকে যারা টাকা জমাচ্ছেন, এটা তাদেরই ব্যাংক, তারাই পরিচালনা করবেন এবং ঋণ নিতে পারবেন। “গ্রামে তৃণমূল পর্যায়ে সঞ্চয়ের ব্যবস্থা ও অর্থ সরবরাহ করা, অর্থাৎ, মানুষ যাতে দারিদ্র্য থেকে উপরে উঠে আসতে পারে সে লক্ষ্য নিয়েই আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।” অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী লালমনিরহাটের দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় দহগ্রামে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি খাতে উন্নয়নের প্রসঙ্গ তুলে বলেন, “তথ্য-প্রযুক্তি আজ ব্যাপকভাবে সামাজিক উন্নয়নে ব্যবহার হচ্ছে। যত বেশি ব্যবহার হচ্ছে, চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর সেই সাথে সাথে গতিটাও বৃদ্ধি করা দরকার।” তিনি বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের চুক্তি হয়েছে। সেই সাথে সাথে ব্রডব্যান্ড, সাবেমেরিন কেবলকে আরও উচ্চক্ষমতাসম্পন্ন করা এবং মানুষের কাছে সেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষ কীভাবে কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা পাচ্ছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি দেশের ৮০০০ পোস্ট অফিসের মধ্যে ৩৫০০ পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টার পরিণত করা হয়েছে। বাকিগুলোও করা হবে। দেশের মানুষের তথ্য-প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারে।” দহগ্রামের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ছিটমহল না হলেও ভারতের করিডর ব্যবহার করে সেখানে পৌঁছাতে হত। তার সরকারের উদ্যোগে সেখাতে চলাচলের জন্য প্রথমে ছয় ঘণ্টা পরে ২৪ ঘণ্টা করিডর খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।
লালমনিরহাটসহ উত্তবঙ্গের বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

ক্ষে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। বুধবার গণভবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি জানান, সরকার এ কারণে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি ও পল্লী কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঋণের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা বলেন, “আমরা জানি, মাইক্রোক্রেডিটের সুদ দিতে দিতে তাদের আর সঞ্চয় থাকে থাকে না। ৃকাজেই দারিদ্র্যের লেভেল থেকে তারা উঠতে পারে না। ওখানেই তাদেরকে পড়ে থাকতে হয়। “আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঋণ দিচ্ছি এবং খামার থেকে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করছি। সেই সাথে সাথে সঞ্চয়ে উৎসাহিত করছি ও ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করছি।” দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। শুরুতে প্রকল্পের মেয়াদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত থাকলেও পরে তা সংশোধন করে ২০১৬ সাল পর্যন্ত করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সারা দেশে ৪০ হাজার ৫২৭টি গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের বাজারজাতে ইতোমধ্যে প্রায় ৩০০ বাজার গড়ে তোলা হয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও ‘গ্রোথ সেন্টারে’ এসব পণ্য বিক্রির জন্য সমবায়ভিত্তিক বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের ‘সফল’ বাস্তবায়নে ইতোমধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঞ্চয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা, “কেউ যদি একশ টাকা জমাতে পারে, সরকার সেখানে আরও একশ টাকা দেয়। দুই বছর পর্যন্ত আমরা সেভাবে দিয়ে থাকি। এভাবে টাকা দেওয়ার ফলে যে অর্থ জমেছে সেটা দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করে দিয়েছি।” প্রধানমন্ত্রী বলেন, এই ব্যাংকে যারা টাকা জমাচ্ছেন, এটা তাদেরই ব্যাংক, তারাই পরিচালনা করবেন এবং ঋণ নিতে পারবেন। “গ্রামে তৃণমূল পর্যায়ে সঞ্চয়ের ব্যবস্থা ও অর্থ সরবরাহ করা, অর্থাৎ, মানুষ যাতে দারিদ্র্য থেকে উপরে উঠে আসতে পারে সে লক্ষ্য নিয়েই আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।” অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী লালমনিরহাটের দহগ্রামে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় দহগ্রামে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি খাতে উন্নয়নের প্রসঙ্গ তুলে বলেন, “তথ্য-প্রযুক্তি আজ ব্যাপকভাবে সামাজিক উন্নয়নে ব্যবহার হচ্ছে। যত বেশি ব্যবহার হচ্ছে, চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর সেই সাথে সাথে গতিটাও বৃদ্ধি করা দরকার।” তিনি বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের চুক্তি হয়েছে। সেই সাথে সাথে ব্রডব্যান্ড, সাবেমেরিন কেবলকে আরও উচ্চক্ষমতাসম্পন্ন করা এবং মানুষের কাছে সেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষ কীভাবে কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা পাচ্ছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি দেশের ৮০০০ পোস্ট অফিসের মধ্যে ৩৫০০ পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টার পরিণত করা হয়েছে। বাকিগুলোও করা হবে। দেশের মানুষের তথ্য-প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারে।” দহগ্রামের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ছিটমহল না হলেও ভারতের করিডর ব্যবহার করে সেখানে পৌঁছাতে হত। তার সরকারের উদ্যোগে সেখাতে চলাচলের জন্য প্রথমে ছয় ঘণ্টা পরে ২৪ ঘণ্টা করিডর খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।
লালমনিরহাটসহ উত্তবঙ্গের বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

]]>
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসী https://news17.onlinebangla24.com/?p=7852 Wed, 25 Nov 2015 14:01:59 +0000 http://jamunanewsbd.com/?p=7852 বগুড়া ঃ বগুড়ায় র্গভবতী স্ত্রীকে পটিয়িে হত্যার অপরাধে স্বামী বাপ্পী ময়িাকে ফাঁসরি দণ্ডাদশে দয়িছেনে নারী ও শশিু নর্যিাতন দমন ট্রাইবুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরমিানা কর‍া হয়। বুধবার (২৫নভম্বের) দুপুরে মামলার র্দীঘ শুনানি শষেে বগুড়ার নারী ও শশিু নর্যিাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বচিারক এস এম ছাইফুল ইসলাম এ রায় ঘোষণা করনে।
পাশাপাশি মামলার অন্য আসামদিরে মুক্তি দয়ে আদালত। বাপ্পী ময়িা বগুড়া সদর উপজলোর হটলিাপুর গ্রামরে আব্দুস সামাদরে ছলে।ে মামলাটি পরচিালনায় রাষ্ট্রপক্ষে ছলিনে অ্যাডভোকটে আব্দুল বারী এবং আসামপিক্ষে ছলিনে অ্যাডভোকটে আব্দুল বাছদে।
রাষ্ট্রপক্ষরে আইনজীবী ডভোকটে আব্দুল বারী জানান, ১৯৯৯ সালে বগুড়া সদর উপজলোর জয়পুরপাড়া এলাকায় বয়িে করনে বাপ্পী ময়িা। ২০০০ সালরে ১৪ জুন রাতে ববিাদরে এক র্পযায়ে বাপ্পী সাত মাসরে র্গভবতী স্ত্রীকে লাঠি ও লোহার রড দয়িে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে ওই নারীর মরদহে বাড়রি পাশে একটি ডোবায় ফলেে দওেয়া হয়।
একই বছর ১৬ জুন নহিত নারীর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়রে করনে। মামলায় স্বামী বাপ্পী ময়িা, বাপ্পীর ভাই পাপ্পু ও টুটুল, টুটুলরে স্ত্রী রানী বগেম এবং বাপ্পীর মা আরফো বগেমকে আসামি করা হয়।

]]>
শিক্ষার গুণগত মান কাঙ্খিত স্থানে পৌঁছায়নি: রাষ্ট্রপতি https://news17.onlinebangla24.com/?p=7839 Wed, 25 Nov 2015 13:40:54 +0000 http://jamunanewsbd.com/?p=7839 দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও, শিক্ষার গুণগত মান কাঙ্খিত স্থানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে বিনিয়োগ বাড়াতে হবে। তবেই দেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে। বুধবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, খুলনা অঞ্চলে রয়েছে জীববৈচির্ত্যের সমৃদ্ধ সুন্দরবন ও বঙ্গোপসাগর। এটি নিয়ে কাজ করতে হবে। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এসব বিষয়ে গবেষণার আহ্বান জানান তিনি।
নবীন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের কাছে জাতির প্রত্যাশা অনেক। রাষ্ট্রপতি বলেন, আমাদের লক্ষ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা। সে লক্ষ অর্জনে তোমরা অবদান রাখবে জাতি তা প্রত্যাশা করে। তিনি বলেন, আমার বিশ্বাস জ্ঞান বিজ্ঞানের নবতর শাখার বিকাশ ঘটিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্বদ্যিালয়ে পরিণত হবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্জনসহ গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার খান আতিয়ার রহমান। ২০১১ থেকে ২০১৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তারা এই ৫ম সমাবর্তনে অভিজ্ঞানপত্র(সনদপত্র) প্রাপ্ত হয়েছেন। এর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার এর মধ্যে ১৫ জনকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি(পিজিডিআইটি) ও ০১ জনকে পিএইচ ডি ডিগ্রি প্রদান করা হয়েছে। পিএইচডি ডিগ্রি পাচ্ছেন মোঃ হাসানুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য এবার ১৪ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।
ভাষণের আগে রাষ্ট্রপতি তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধনফলক উন্মোচন করেন । সবশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তীর বছরব্যাপী উৎবের উদ্বোধন করেন।

]]>
পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় https://news17.onlinebangla24.com/?p=7831 Wed, 25 Nov 2015 13:17:48 +0000 http://jamunanewsbd.com/?p=7831 ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ সংশয় প্রকাশ করেন। হান্নান শাহ বলেন, সরকার তাড়াহুড়া করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে অতীতের ন্যায় তারা (সরকার) এ নির্বাচনেরও প্রভাব বিস্তারের গন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আগে তো তারা (সরকার দল) প্রার্থীদের সমর্থন দিতো, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এবার তো সরকারের তরফ থেকেই সরাসরি মনোনয়ন দেয়া হচ্ছে।
বিএনপির এ নেতা আশংকা প্রকাশ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। দুপুরে জজ কোর্টে ঢাকা আইনজীবী সমিতির ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট লুৎফে আলম, হারুনুর রশীদ খান, খোরশেদ আলম, হাজী মো. মহসিন মিয়া, ফখরুল হোসেন ফকীর, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন, শাম্মী আখতার ও খন্দকার দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

]]>
জরুরি’ বৈঠকে বসছে আওয়ামী লীগ https://news17.onlinebangla24.com/?p=7823 Wed, 25 Nov 2015 13:13:03 +0000 http://jamunanewsbd.com/?p=7823 দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের ‘জরুরি বৈঠক’ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে।আবদুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের এই বৈঠক দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হবে।আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

]]>
রাতে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা https://news17.onlinebangla24.com/?p=7793 Wed, 25 Nov 2015 13:08:33 +0000 http://jamunanewsbd.com/?p=7793  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার রাতে দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন। বিএনপির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং দলের বর্তমান করণীয় বিষয়ে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

]]>