Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
রাজশাহী – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Sun, 02 Aug 2015 16:51:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 ধামইরহাটে নৃ-তাত্বিক শিক্ষার্থীদের উপবৃত্তি চাই শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত https://news17.onlinebangla24.com/?p=2244 Sun, 02 Aug 2015 16:51:16 +0000 http://gtbnews24.com/?p=2244 ধামইরহাট প্রতিনিধি-: নওগাঁর ধামইরহাটে নৃ-তাত্বিক শিক্ষার্থীদের উপবৃত্তি চাই শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর শিশু শিক্ষাকেন্দ্রের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে স্কুল সভাপতি হেমন্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী, উপজেলা পারগানা কুরশিদ পাহান, কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়াকো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, এডুকেশন সুপারভাইজার রিপন কুমার সাহা, শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক আ. মান্নান, পাস্কায়েল হেমরম প্রমুখ।

]]>
বগুড়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক মাহফুজ মন্ডল গুরুতর আহত পুলিশি তৎপরতায় ৯ জন গ্রেফতার https://news17.onlinebangla24.com/?p=2115 Fri, 31 Jul 2015 03:40:58 +0000 http://gtbnews24.com/?p=2115 স্টাফ রিপোর্টার ঃ প্রকাশ্য দিবালোকে বগুড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে সংঘবদ্ধ পকেটমার ও ছিনতাইকারী চক্রের বেদম প্রহারে গুরুতর আহতাবস্থায় দৈনিক ইনকিলাব ও ইনডিপেনডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, গতকাল বিকাল ৩টা নাগাদ সাংবাদিক মাহফুজ মন্ডল ও রবিউল ইসলাম নামে অপর এক সাংবাদিক পেশাগত প্রয়োজনে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি যায়।

অতঃপর ফাঁড়ি থেকে বের হবার ২০ গজ দূরবর্তী স্থানে সঞ্জয়া ও বাবলা নামে দুই পকেটমার সন্ত্রাসীর নেতৃত্বে ৮/৯ জনের সংঘবদ্ধ চক্র মাহফুজ মন্ডলকে ঘিরে ফেলে কোন কিছু বুঝে উঠার পূর্বে বেদম প্রহার করে। এসময় ভীত সন্ত্রস্ত্র অপর সাংবাদিক রবিউল দৌড় দিয়ে পুলিশ ফাঁড়ীতে আশ্রয় নেয়। পরে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই হারুন ঘটনাস্থলে এসে গুরুতর আহত মাহফুজকে সিএনজিতে করে শজিমেকে প্রেরণ করে।

এদিকে এঘটনা জানতে পেরে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ তাৎক্ষনিক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ছুটে যান। শজিমেকে থেকেই সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার মুঠোফোনে পুলিশ সুপার আসাদুজ্জামানকে জানালে তাৎক্ষনিক ভাবে তিনি শজিমেক হাসপাতালের জরুরী বিভাগে যান এবং বেশ কিছু সময় আহত সাংবাদিক মাহফুজের পার্শ্বে অবস্থান পূর্বক তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ডিবি ওসি আমিরুল ইসলাম। পাশাপাশি তিনি তাৎক্ষনিকভাবে ঘটনায় জড়িত ছিনতাই-পকেটমার চক্রকে গ্রেফতারে জেলা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

ফলশ্র“তিতে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত অভিযানে নামে বগুড়া সদর থানা ও সদর ফাঁড়ির পুলিশ। এর প্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পকেটমার চক্রের নেতা সজ্জিব ও বাবলাসহ চক্রের ৯ সদস্যকে ছুরি ওসামুরাইসহ আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সদর ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূইয়া। এছাড়াও অভিযানে ছিলেন, সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই আসলাম আলী, এস আই রাজ্জাক, এস আই জুলহাজ এসআই মোন্নাফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। এদিকে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক মাহফুজ মন্ডলের উপর হামলার ঘটনায় জড়িত পকেটমার ছিনতাইকারী চক্রের সদস্যদের সশস্ত্র অবস্থায় অতিদ্রুত আটক করায় পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার ও সাধারণ সম্পাদক এম আর সাইন।

]]>
গোদাগাড়ী পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশা নাগরিক দুর্ভোগ চরমে https://news17.onlinebangla24.com/?p=1524 Fri, 10 Jul 2015 04:43:04 +0000 http://gtbnews24.com/?p=1524 সংবাদদাতা, গোদাগাড়ী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রাস্তাগুলোর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে ডুবে যাওয়ায় ফলে নাগরিক দুর্ভোগ চরমে পৌচেছে। গোদাগাড়ী পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা সম্পূর্ণ তালিকায় থাকলেও এর নাগরিক সেবা থেকে শুরু করে যাবতীয় কারবার দেখে মনে হবে না এটি প্রথম শ্রেণির পৌরসভা। গোদাগাড়ীর পৌর সভার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় বেশীর ভাগ রাস্তাই ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে আর সামান্য বৃষ্টি হলেই সেই সব গর্তে পানি জমে গিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘœ হচ্ছে। আবার কোনো কোন জায়গায় পাকা রাস্তার পাথর,ইট, বালু পুরোটাই উঠে গিয়ে কাদা নর্দমার রাস্তায় পরিণত হয়েছে। পৌর এলাকার এমনকিছু রাস্তা আছে যে ড্রেন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপর হাটুজলের জলাবন্ধতা হয়ে থাকে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে স্কুল কলেজে যেতে অনিহা প্রকাশ করে গোদাগাড়ী সদর থেকে পশু হাসপাতাল রোড কাদানর্দমা ও খনাখান্দে পরিণত হয়েছে। এই রাস্তায় রিক্সা চলকও যেতে চায় না। এমনি ভাবে পৌর এলাকার কুঠিপাড়া, বুজরুক পাড়া, সুলতানগঞ্জ, জাহানাবাদ,সারাংপুরসহ আরিজপুর গ্রামের সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিও বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তাদিয়ে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম আলিও নিজের ছেলে মেয়েদের মোটর সাইকেলে চড়ে চলাচল করলেও সংস্কারের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন না। অত্র গ্রামের লোকজন তাঁকে একাধিক বার জানালেও কোনো কর্ণপাত করেন নি। অথচ এই রাস্তদিয়েই গোদাগাড়ী পৌর এলাকার প্রধান ঈদের জামায়াত বুজরুক রাজামাপুর চাইপাড়া ঈদগাহ যাওয়ার একমাত্র পথ এবং এই রাস্তা দিয়েই ভিআইপি লোকের সমাগত ঘরে ঈদগাহে। গোদাগাড়ী পৌর নাগরিকদের সাথে কথা হলে চরম ক্ষোভ প্রকাশ করে জানান, পৌর সভার এমন বেহাল দশা হবে তা কল্পনাও করতে পারিনি। গোদাগাড়ী পৌর মেয়র আমিনুল ইসলাম এসব জেনেও রাস্তাগুলোর সংস্কারের কোনো উদ্যোগ নেন না কেন তা প্রশ্ন রাখে মেয়রের কাছে। পৌর নাগরিকা বর্তমান মেয়রের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, মেয়র আমিনুল ইসলাম নির্বাচিত হবার পর নাগরিকদের উপর করের বোঝা চাপালেও নাগরিক সেবা বাড়াতে পারেনি। রাতের বেলা বেশীর ভাগ রাস্তা অন্ধকারে থাকে সেগুলোতে লাইট জ্বলে না। আবার অনেক দিন পর ঠিক করলেও দুই দিন না জ্বলতেই কেটে যায়। রাস্তা খনেখন্দে ভরা ও পৌর নাগরিক রাতে অন্ধকারে থাকাও নান সমস্যায় জর্জরিত দ্রুত এর ব্যবস্থা না নিলে পৌর নাগরিকদের দুর্ভোগ আরও চরমে পৌছবে। এ বিষয়ে পৌর মেয়র মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে রাস্তাগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় সংস্কারের কাজ চলছে বলে জানান।

]]>