Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
তথ্যপ্রযুক্তি – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Tue, 27 Feb 2024 04:33:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ নয় https://news17.onlinebangla24.com/?p=8478 Sun, 29 Nov 2015 09:56:10 +0000 http://jamunanewsbd.com/?p=8478 ঢাকা: মোবাইল ফোনের দৈনিক রিচার্জ সীমা নির্ধারণ করতে যাচ্ছে সরকার ৷ একটি সিমে দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ করা যাবে না, এমন বিধিনিষেধ আরোপের কথা ভাবছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির এ প্রস্তাবনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল বন্ধেই এমনটি করা হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে এ উদ্যোগ নেয়া হয়েছে।

গত ২১ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনকালে জয় অবৈধ কলের লাগাম টেনে ধরতে সিমের রিচার্জ মাত্রার একটা সীমা নির্ধারণের পরামর্শ দেন। উল্লেখ্য, সম্প্রতি অবৈধ পথে বিদেশ থেকে কল যাওয়া-আসার পরিমাণ বেড়ে গেছে।

বিটিআরসির তথ্যমতে, জুনে যেখানে বৈধভাবে গড়ে প্রতিদিন ১২ কোটি মিনিট আন্তর্জাতিক কল এসেছে, এখন তা কমে ৯ কোটির নিচে নেমেছে।

অবশ্য এ কল কমার পেছনে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের একটা ভূমিকা আছে। গত ২৪ জুন থেকে দেশে আন্তর্জাতিক কল প্রবেশ করে সরকার ঘনিষ্ট ৭ আইজিডব্লিউ অপারেটরের সমন্বয়ে গঠিত আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) দিয়ে।

অন্য ১৬টি আইজিডব্লিউ এদের মাধ্যমে ব্যবসা করে। আইওএফ বিটিআরসিকে না জানিয়ে হঠাৎ করে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করে। এতেও বৈধ পথে কলের সংখ্যা কমে যায়। রেট বাড়ানো হলেও আইজিডব্লিউ বাদে অন্য অংশীদারদের মধ্যে ( মোবাইল অপারেটর, ইন্টার এক্সচেঞ্জ অপারেটরদের (আইসিএক্স) ও বিটিআরসি) দেড় সেন্ট দরেই রাজস্ব ভাগাভাগি হচ্ছে।

বিটিআরসি সম্প্রতি আন্তর্জাতিক কল রেটের একটা সর্বোচ্চ সীমা বেঁধে দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রস্তাব করেছে। বিটিআরসি চাইছে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেটের সর্বোচ্চ সীমা এক দশমিক দুই সেন্ট হোক।

]]>
ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ https://news17.onlinebangla24.com/?p=7987 Fri, 27 Nov 2015 08:30:54 +0000 http://jamunanewsbd.com/?p=7987 ঢাকা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ল্যাপটপ (ডিজিটাল) ঋণ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ল্যাপটপ ক্রয়ের জন্য চাহিদামতো এই ঋণ নিতে পারবেন ট্রাস্ট ব্যাংকের নিকটস্থ শাখা থেকে।

বাংলা একাডেমিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী জাতীয় ব্যাংকিং মেলার চতুর্থ দিন শুক্রবার (২৭ নভেম্বর)  ট্রাস্ট ব্যাংকের স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অফিসার ফারজানা ফয়েজ জানান, এই ঋণ নিতে বিশ্ববিদ্যালয়র প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং বাবা-মায়ের যেকোনো একজনকে গ্যারান্টার হিসেবে থাকতে হবে।

সর্বনিন্ম ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার এই ঋণ মাসিক কিস্তিতে পরিশোধের সময় ১ থেকে ৪ বছর। পরিশোধের সময়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে মাসিক কিস্তির পরিমাণ।

ফারজানা ফয়েজ আরও জানান ব্যাংকটির আমানত হিসাবের মধ্যে রয়েছে- আল ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট, মুদারাবা সেভিংস একাউন্ট, মুদারাবা মান্থলি সেভিংস স্কিম, মুদারাবা মিলেনিয়াম স্কিম, মুদারাবা মান্থলি প্রফিট স্কিম, মুদারাবা কোটিপতি স্কিম, মুদারাবা ডাবল মানি স্কিম, মুদারাবা টার্ম ডিপোজিপ রিসিপ্ট, মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট, ট্রাস্ট ব্যাংক বারাকাত হজ ডিপোজিট স্কিম।

ঋণ হিসাব রয়েছে- ট্রাস্ট নন্দিনী, ট্রাস্ট সুকন্যা, ট্রাস্ট বুনন, ট্রাস্ট একতা, ট্রাস্ট ইজি পে, পিক সিজন লোন, জাইকা লোন ফান্ড, ট্রাস্ট নবীন, ট্রাস্ট প্রান্তিক, ট্রাস্ট সুফলা, লোন ফর সোলার এনার্জি প্লান্ট, লোন ফর রুরাল ফার্মিং, কার লোন, পার্সোনাল লোন, ডক্টরস লোন, বাই মুয়াজ্জাল লোন, এসএমই ফাইন্যান্স, বাই সালাম অ্যাগ্রি ফাইন্যান্স।

ব্যাংক সূত্র জানায়, আর্থিক অর্ন্তভুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক ৩শ’ পথ শিশুদের হিসাব, প্রায় ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব ও সাড়ে ৩শ’ কৃষককে ক্ষুদ্র ঋণ দিয়েছে।

ব্যাংকটির মোট শাখা ১০১টি; এরমধ্যে শহরে ৬২টি গ্রামে ৩৯টি। আমানত হিসাব সোয়া ৬ লাখ; শহরে সাড়ে ৩ লাখ, গ্রামে পৌনে ৩ লাখ। ঋণ হিসাব ৭২ হাজার; শহরে ৩৮, হাজার গ্রামে ৩৩ হাজার ৫শ। এটিএম বুথের সংখ্যা ১৬১টি; শহরে ৯৫টি, গ্রামে ৬৬টি। পয়েন্ট অব সেল মেশিন ৮টি; শহরে ৪টি, গ্রামে ৪টি

]]>
ফেসবুক বন্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে ই-কমার্স https://news17.onlinebangla24.com/?p=7812 Wed, 25 Nov 2015 13:04:47 +0000 http://jamunanewsbd.com/?p=7812 ঢাকা: দেশে সরকারী নির্দেশে এক সপ্তাহ ধরে ফেসবুক বন্ধ রাখার কারণে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের অনেকে এখন আর্থিক ক্ষতির মুখোমুখি হতে শুরু করেছেন।

ফেসবুক ব্যবহার করে ব্যবসা করেন এমন অনেকের ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি বসে গেছে।

আবার ফেসবুক না থাকার কারণে, অনলাইনে সংবাদ পরিবেশনকারীরা তাদের ফেসবুক পেজে ভিজিটরের সংখ্যা দারুণভাবে কমে গেছে।

সরকার অবশ্য বলছে না যে ঠিক কবে দেশের ব্যবহারকারীরা আবারো ফেসবুকের সাইটে প্রবেশ করতে পারবেন।

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রিভিউর রায় সুপ্রীম কোর্ট যেদিন ঘোষণা করেছিল, সেই দিন অর্থাৎ গত বুধবার থেকে বাংলাদেশের মানুষ ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

ওই দিন সরকার ফেসবুকসহ জনপ্রিয় কয়েকটি মেসেজিং সাইটে প্রবেশ বন্ধ করতে ইন্টারনেট সার্ভিস দেয়ার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।

প্রযুক্তিতে দক্ষ কিছু ব্যবহারকারী বিকল্পপথে ফেসবুকে ঢুকতে পারছেন, এমনটা বলা হলেও বেশিরভাগ ব্যবহারকারী একটি সপ্তাহ ধরে ফেসবুক ছাড়া কাটাচ্ছেন।

ফেসবুক ব্যবহারকারীদের যেসব পরিসংখ্যান পাওয়া যায়, তাতে  দেখা যাচ্ছে প্রায় এক কোটি সত্তর লাখ বাংলাদেশীর নামে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আর এদের প্রায় অর্ধেক বয়স ১৮ থেকে ৩০ এর কোঁঠায়।

আর এদের টার্গেট করে বেশ কিছু প্রতিষ্ঠান বাণিজ্যিক কর্মকাণ্ডও চালাচ্ছে। অনেক অনলাইন প্রতিষ্ঠান বিক্রি করে নানা রকম পণ্য, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিকস ও পোশাক।

বেশিরভাগ ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে না পারার কারণে সমস্যায় পড়েছে অনলাইন গণমাধ্যমগুলোও।

খুব সহজ একটি যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে বাংলাদেশে ফেসবুকের ব্যবহার খুব দ্রুত বেড়েছে। এর ওপর নির্ভরতাও বেড়েছে বহুগুণ।

ই-কমার্স ব্যবসায়ীদের দাবি, গত ছয় দিনে তাঁদের ব্যবসা কমপক্ষে ৫০ শতাংশ কমে গেছে। শুধু ফেসবুক নির্ভর ব্যবসাও কমেছে ৮০-৯০ শতাংশ। এক সপ্তাহে আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।

বেসিসের হিসাবে ৬০টিরও বেশি ই-কমার্স সাইট দেশে নিয়মিত অনলাইনে পণ্য কেনাবেচা করে। এর বাইরেও হাজার খানেক অনলাইন ওয়েবসাইট আছে, যেগুলো ফেসবুকের মতো সামাজিক মাধ্যমকে ঘিরেই ব্যবসা করে।

]]>
ফেসবুক শিগগিরই খুলে দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী https://news17.onlinebangla24.com/?p=7734 Tue, 24 Nov 2015 12:44:13 +0000 http://jamunanewsbd.com/?p=7734 ঢাকা: ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ‘শিগগিরই’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শিগগিরই ফেসবুকসহ অন্যান্য মাধ্যম খুলে দেওয়া হবে।

আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইন্টারনেট চালু আছে। দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। বন্ধ রাখার রেজাল্ট পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেওয়া হবে।

তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে, সে ব্যাপারে মন্ত্রী কিছু জানাননি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো জবাব দেননি।

]]>
ইউটিউব সার্চে ট্রান্সলেটর https://news17.onlinebangla24.com/?p=7672 Mon, 23 Nov 2015 05:26:59 +0000 http://jamunanewsbd.com/?p=7672 ঢাকা: ফ্রান্সের ভাষার উপর একটা ভিডিও দেখবেন। কিন্তু ইউটিউবে ফ্রান্সের ভাষা খুঁজতে গিয়ে দেখলেন অনেকগুলো ফ্রেঞ্চ ভাষা ভিডিও। কিভাবে বুঝবেন কোনটা দিয়ে আপনার কাজ হবে? আপনার চাহিদা পূরণ করতে ইউটিউব নতুন সেবা চালু করলো। এই সেবার আওতায় ইউটিউবে যে ভাষায়ই ভিডিও আপলোড করা হোক না কেন, তা ট্রান্সলেট করে আপনি যে ভাষায় দেখতে চান, সে ভাষাতেই যেন দেখতে পাবেন।
গবেষণায় দেখা গেছে, ৮০শতাংশ ভিডিও দেখা হয় যুক্তরাষ্ট্রের বাইরে থেকে।
অনেক ভিডিও আছে যা খোঁজা হচ্ছে তার সাথে সম্পর্কিত। কিন্তু একক ভাষা ব্যবহার হওয়াতে সার্চ ইঞ্জিন দর্শককে ভিডিও গুলো সাজেস্ট করে না।
ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার ভ্লাদিমির ভুস্কভিক বলেন, ‘নতুন এই টুলের সাহায্যে ইউটিউব বিভিন্ন ভাষায় কনটেন্ট সার্চ করতে পারবে এবং ভিন্ন ভাষায় কনটেন্ট থাকাতে ভিডিও পাওয়া যাবে খুব দ্রুত।’
একই সঙ্গে ইউটিউব নতুন তিনটি সেবার ঘোষণা দিয়েছে। যারা ভিডিও বানাবে তারা তাদের টাইটেল, বর্ণনা, এমনকি সাব টাইটেল ৭৬ টি ভাষায় অনুবাদ করে দেবে। যার মধ্যে ফ্রেঞ্চ, মান্দারিন এবং স্প্যানিশ ভাষাও থাকবে।
ইউটিউব দর্শকদের সঠিক অনুবাদ নির্ধারণের সুবিধার্থে একাধিক অনুবাদ ভিডিওতে দেখানো হবে। দর্শক নিজের পছন্দ মতো ভাষা নির্ধারণ করতে পারবে।

]]>
ফেসবুকে বন্ধুর সংখ্যা কমালে দূর হবে বিসণ্নতা https://news17.onlinebangla24.com/?p=7651 Sun, 22 Nov 2015 11:30:03 +0000 http://jamunanewsbd.com/?p=7651 ঢাকা: আপনার মনে যদি বিষণ্নতা বাসা বেঁধে থাকে তবে তা দূর করবে ফেসবুক। আর এজন্য আপনাকে ফেসবুককে ‘লাইকিং’ এবং ফেসবুক বন্ধুর সংখ্যা কমাতে হবে। এমনটাই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গবেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তরুণদের মধ্যে ভালো এবং খারাপ দু’ভাবেই প্রভাব ফেলে। ৩০০ এর বেশি বন্ধু তরুণদের মধ্যে কর্টিসলের মাত্রা বৃদ্ধি করে যারা শুধু ফেসবুক বন্ধুদের পোস্টে লাইক দেয়। যা অন্য বন্ধুদের কর্টিসলের মাত্রা কমায়।

মনট্রিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনিয়া লুপিয়েন বলেন, ‘যাদের ফেসবুক বন্ধু সংখ্যা ৩০০ অতিক্রম করে, সেইসব তরুণদের কর্টিসেল মাত্রা বৃদ্ধি পায়। আমরা চিন্তা করতে পারি, যাদের বন্ধু সংখ্যা এক হাজার অথবা দুই হাজার হয়, ফেসবুক তাদের জন্য আরও বেশি বিষণ্নতার কারণ।’

লুপিয়েন আরও বলেন, ‘যদিও আরও কিছু বহিরাগত কারণ ও এই বিষণ্নতার জন্য দায়ী। আমরা অনুমান করতে পারি যে, ৮ শতাংশ তরুণের মধ্যে বিচ্ছিন্নভাবে ফেসবুক কর্টিসলের মাত্রা বৃদ্ধি করতে পারে।’

যেসব তরুণ পড়াশোনার সময় বিষণ্নতায় ভোগে, তাদের ঝুঁকির মাত্রা যে কম নয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দেননি লুপিয়েন।

‘আমরা আমাদের অংশগ্রহণকারীদের মধ্যে কোন বিষণ্নতা দেখিনি। যদিও তরুণদের মধ্যে যারা অতিরিক্ত চাপে থাকেন, তারা সহজে বিষণ্নতায় পড়েন না। তবে এটা পড়েও হতে পারে বলে মতামত ব্যক্ত করেন ‍লুপিয়েন।

তবে তিনশ’র নিচে বন্ধু রাখা এবং তাদের পোস্টগুলো নিয়মিত পড়া এবং তাদের সম্পর্কে খোঁজ খবর রাখার মাধ্যমে তরুণদের বিষণ্নতা দুর হতে পারে।

]]>
১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট https://news17.onlinebangla24.com/?p=7504 Wed, 18 Nov 2015 10:29:43 +0000 http://jamunanewsbd.com/?p=7504 ঢাকা: রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে সারা দেশে ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। দুপুর ১ টা ১৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ।

এর আগে বিটিআরসির একটি সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়া হচ্ছে। এর কিছুক্ষণ পরেই এই চারটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগই বন্ধ করে দেয়া হয় আমাদের বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, দুপুর সোয়া একটা থেকে দেশের কোথাও কেউ ইন্টারনেটে প্রবেশ করতে পারেনি। এ নিয়ে দেশবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ বিষয়ে একাধিক মুঠোফোন অপারেটর বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন। তারা জানান বুধবার দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে লিখিত আদেশ পাঠানোর কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

চলতি বছরের জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলার সময় ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের পাঁচটি অ্যাপসের সেবা বন্ধ করে দেয় সরকার। তখন বলা হয়েছিল, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এসব অ্যাপস ব্যবহার করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত বা বন্ধ করার বিষয়ে চলতি মাসের শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডস থেকে ফিরে গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে জঙ্গি অর্থায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে জটিলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল করেছি। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গেছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। এই লিংকগুলো (জঙ্গি অর্থায়নের সূত্র) যাতে ধরা যায়।’

১১ নভেম্বর জাতীয় সংসদেও একই ধরনের বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরা হবে।’

এদিকে গতকাল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিটিআরসি পরিদর্শনে গিয়ে তারানা হালিম বলেন, ‘ ফেসবুকে আপত্তিকর পোস্ট বন্ধ করতে ফেসবুকের সঙ্গে চুক্তি করতে উদ্যোগ নিয়েছে।’

]]>
অ্যানড্রয়েডের নতুন সংস্করণের অজানা তথ্য https://news17.onlinebangla24.com/?p=2863 Fri, 21 Aug 2015 10:56:30 +0000 http://ajkalporshu.com/?p=2863 অ্যানড্রয়েডের নতুন সংস্করণের অজানা তথ্য
ঢাকা: গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘মার্সম্যালো’। এটি অ্যানড্রয়েড ভার্সন ৬.০। গুগল জানিয়েছে এটি পরখ করে দেখার সুযোগ মিলছে। যাদের স্মার্টফোনে অ্যানড্রয়েড ললিপপ ৫.২ চালু আছে তারা ‘মার্সম্যালো’ আপগ্রেড করে নিতে পারবেন।
নিত্যনতুন ফিচার যোগ হয়েছে মার্সম্যালোতে। স্মার্টফোনের গতি আরও বাড়িয়ে দেবে নতুন সংস্করণ। আসুন জেনে নেই মার্সম্যালোর ১০ টি অজানা তথ্য।
১. এক ট্যাপে গুগল নাউ: অ্যানড্রয়েড মার্সম্যালো: আপডেটের সব থেকে বড় সুবিধা হল আঙুলের এক চাপে আপনি ব্যবহার পাবেন গুগল নাউ। গুগলের এই ডিজিট্যাল অ্যাসিসট্যান্টটি এখনও অবশ্য অনেক ফোনে রয়েছে। কিন্তু তা ব্যবহার করতে হলে আপনাকে বেশিরভাগ সময় সার্চ অ্যাপ দিয়ে ঢুকতে হয়। মার্সম্যালো আপডেটে এক বোতামের পাবেন গুগলের এই ডিজিটাল অ্যাসিসট্যান্টকে।
২. গুগল ক্রোমের কাস্টম ট্যাব: আপনি যখন কোনও লিঙ্কে ক্লিক করেন, তখন আপনাকে অপশন দেখায়, আপনি কোন ব্রাউজারে লিঙ্কটি খুলতে চান। যেমন ক্রোম বা অপেরা না ইউসি। অ্যানড্রয়েড ৬.০ আপডেটে আপনি অ্যাপসের জন্য ক্রোম ডিফল্ট করে রাখার পাশাপাশি তার মধ্যেও কাস্টমাইজেশনের অপশন পাবেন। সঙ্গে পাবেন ডেটা সেভিংস অপশনও।
৩.দীর্ঘ ব্যাটারি লাইফ: অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনে অনেক গ্রাহকই ব্যাটারি লাইফ নিয়ে অভিযোগ করেছেন। সে সমস্ত কথা মাথায় রেখে মার্সম্যালো আপডেটে ললিপপের তুলনায় দ্বিগুণ ব্যাটারি সেভিংসের সুবিধে রয়েছে।
৪. ফিঙ্গারপ্রিন্ট: এতদিন স্যামসং বা এইচটিসির মত গুটিকয়েক স্মার্টফোনে আঙুলের ছাপে ফোনের লক খোলার অপশন মিলত। কিন্তু অ্যান্ড্রয়েড ৬.০ আপডেটের সঙ্গে বাধ্যতামূলক থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সার্পোট। পাশাপাশি অবশ্য পাসওয়ার্ড প্রোটেকশনের সুবিধেও থাকছে।
৫. ইউএসবি টাইপ সি ও দ্রুত চার্জিং: গুগল দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, ইউএসবি পোর্টের দুপিঠই যেন সিপিইউতে ঢুকিয়ে চার্জ দেওয়া যায়। মার্শমেলো আপডেটে সেটাই সত্যিই হল। ইউএসবি কেবিলের যেকোনো পিঠ আপনার সিস্টেমের সিপিইউতে ঢুকিয়ে দিলেই চার্জ হবে স্মার্টফোন। পাশাপাশি এই ভার্সনে চারগুণ তাড়াতাড়ি চার্জ হবে।
৬.অ্যাপস পার্মিশন রিবুটিং: প্রতিবার আপডেট করার সময় আপনার কাছে অ্যাসেপ্ট এবং ডিনাই পার্মিশন চাওয়া হবে।
৭.অ্যানড্রয়েড পে: অ্যানড্রয়েড ৪.৪ থেকে শুরু করে মার্শমেলো আপডেট, গুগল নিয়ে এল তাদের প্রথম পে সার্ভিস। আপনার ক্রেডিট কার্ড নম্বর সেভ করে রেখে মোবাইলের মাধ্যমেই অর্থ লেনদেন করা যাবে।
৮. সরাসরি শেয়ার: আপনার স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে অ্যাপস পাঠানোর জন্য এখন আপনাকে থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হয়। কিন্তু এবার গুগলই নিয়ে আসছে ডিরেক্ট শেয়ার।
৯. পাল্টে যাচ্ছে বুটিং অ্যানিমেশন: ফোন রিবুটিং করার সময় স্ক্রিনে একঘেয়ে সেই অ্যানিমেশনের দিন শেষ। মার্সম্যালো ভার্সনে আসছে নয়া অ্যানিমেশন।
১০. কাস্টমাইজড টগলস: নেক্সাস ডিভাইসের মত এবার মার্শমেলো আপডেটেড ভার্সনে পাবেন পছন্দমত আইকন সাজিয়ে নেওয়ার অপশন।

]]>
প্রযুক্তি বিশ্বে শীর্ষ বেতনের ১৪ চাকরি https://news17.onlinebangla24.com/?p=2837 Tue, 18 Aug 2015 20:20:24 +0000 http://ajkalporshu.com/?p=2837 প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেতন ভাতার ব্যাপারে যে কোন কার্পণ্য করে না, তাতে কোন সন্দেহ নেই। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে কোম্পানিগুলোতে কাদের বেতন কত এবং কোন কোন পেশায় কত সুযোগ রয়েছে?
সম্প্রতি বিশ্বখ্যাত চাকুরী খোজার ওয়েবসাইট গ্লাসডোর কোন চাকুরীর চাহিদা এবং বেতন কত এ নিয়ে একটি তালিকা প্রকাশ করে এবং স্বাভাবিক ভাবেই দেখা যায় তালিকার সিংহভাগ চাকুরীই প্রযুক্তি ক্ষেত্রের দখলে।
প্রিয় পাঠকদের জন্যে তালিকাটি তুলে ধরা হল:
১৪. সেলস ইঞ্জিনিয়ার
বাৎসরিক গড় বেতন: ৯০,৮৯৯ মার্কিন ডলার
এই ইঞ্জিনিয়ারদের কাজ হল কাস্টমারদের প্রয়োজন বুঝে কোম্পানির যে কোন ধরণের কন্ট্রাক্ট এবং প্রস্তাব বাস্তবায়ন করা।
১৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
বাৎসরিক গড় বেতন: ৯৬,৩৯২ মার্কিন ডলার
সফটওয়্যার প্রোগ্রামারদেরই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হয়। নিজস্ব সফটওয়্যার এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরি করতে প্রতিটি প্রযুক্তি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন।
১২. ইউএক্স ডিজাইনার
বাৎসরিক গড় বেতন: ৯৬,৮৫৫ মার্কিন ডলার
ইউএক্স ডিজাইনার অথবা “ইউজার ইন্টারফেস ডিজাইনারদের” কাজ হচ্ছে, প্রডাক্ট গুলো যাতে দেখতে, কাজ করতে ভাল লাগে এককথায় মানুষ যাতে সহজে সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে এটা নিশ্চিত করা।
১১. ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
বাৎসরিক গড় বেতন: ৯৭,২৫৮ মার্কিন ডলার
একটা কোম্পানির অন্যতম প্রধান কাজ হচ্ছে ডাটাবেজ নিয়ন্ত্রণ করা, এর মাধ্যমে ট্রানজেকশন, ইনভেন্টরি সহ আরও অনেক তথ্য জমা করে রাখতে হয়। আর এ পুরো কাজটিই নিয়ন্ত্রণ করে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর।
১০. কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
বাৎসরিক গড় বেতন: ১,০১,১৫৪ মার্কিন ডলার
কোম্পানির যাবতীয় ইলেক্ট্রনিক্স জিনিসপত্র এবং সব ধরণের কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইন করাই হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ।
৯. কিউএ ম্যানেজার
বাৎসরিক গড় বেতন: ১,০১,৩৩০ মার্কিন ডলার
কিউএ অথবা “কোয়ালিটি অ্যাসুয়ারেন্স” ম্যানেজার প্রোডাক্ট টেস্টিং থেকে শুরু করে যেকোনো ধরণের ইরোর খুঁজে বের করার কাজ করে এবং নিশ্চিত করে যে প্রোডাক্ট বা সফটওয়্যারে কোন সমস্যা নেই।
৮. সিকিউরিটি ইঞ্জিনিয়ার
বাৎসরিক গড় বেতন: ১,০২,৭৪৯ মার্কিন ডলার
সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কোম্পানির সব ধরণের সিস্টেম ডিজাইন থেকে শুরু করে যে কোন ধরণের ত্রুটি এবং সেটা ঠিক করার মধ্যমে কোম্পানির নেটওয়ার্ক, সফটওয়্যার এবং অন্যান্য মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে।
৭. ডাটা সাইন্টিস্ট
বাৎসরিক গড় বেতন: ১,০৫,৩৯৫ মার্কিন ডলার
কোম্পানির ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে সামনে কি হতে পারে অথবা কি করলে কোম্পানির মুনফা বৃদ্ধি পাবে অথবা কখন কোম্পানির শেয়ার বিক্রি করা উচিৎ এ ধরণের প্রশ্নের উত্তর খুঁজে বের করাই হচ্ছে ডাটা সাইন্টিস্টদের কাজ।
৬. প্রোডাক্ট ম্যানেজার
বাৎসরিক গড় বেতন: ১,১৩,৯৫৯ মার্কিন ডলার
ডিজাইন এবং মার্কেটিং ডিপার্টমেন্টকে চালানোই হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের কাজ। যদিও এটা প্রযুক্তি বিষয়ক কোন কাজ নয় তারপরও বিভিন্ন কোম্পানিগুলোতে প্রোডাক্ট ম্যানেজাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. আইটি ম্যানেজার
বাৎসরিক গড় বেতন: ১,১৫,৬৪২ মার্কিন ডলার
কোম্পানির টেকনোলজি ইনফ্রাস্টেকচার, সহজ কোথায় কোম্পানির মূল নেটওয়ার্ক ডিজাইন করাই হচ্ছে এদের কাজ।
৪. অ্যানালিটিক্স ম্যানেজার
বাৎসরিক গড় বেতন: ১,১৫,৭২৫ মার্কিন ডলার
ব্যবসায়িক এবং আর্থিক যেকোনো ধরণের বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির উন্নতি এবং প্রয়োজন নিশ্চিত করাই অ্যানালিটিক্স ম্যানেজারদের কাজ।
৩. সলিউশন আর্কিটেক্ট
বাৎসরিক গড় বেতন: ১,২১,৫২২ মার্কিন ডলার
সলিউশন আর্কিটেক্টরা মূলত কোম্পানির জন্যে জটিল সব সফটওয়্যার অথবা কম্পিউটার সিস্টেম ডিজাইন করে থাকে।
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার
বাৎসরিক গড় বেতন: ১,২৩,৭৪৭ মার্কিন ডলার
এরা সফটওয়্যার প্রোজেক্টের প্রোজেক্ট লিডার হিসেবে কাজ করে।
১. সফটওয়্যার আর্কিটেক্ট
বাৎসরিক গড় বেতন: ১,৩০,৮৯১ মার্কিন ডলার
এদের কাজ হচ্ছে অত্যন্ত জটিল সব সফটওয়্যার ডিজাইন থেকে শুরু করে জটিল সব সফটওয়্যার ডিজাইনের সহজ সমাধান করা।

]]>
বাঁদরের দল খেয়ে ফেলেছে ভারতের ওয়াই ফাই প্রকল্প https://news17.onlinebangla24.com/?p=2280 Sun, 02 Aug 2015 17:28:59 +0000 http://gtbnews24.com/?p=2280 প্রভাষক মোস্তফা কামাল : ভারতের  সুপ্রাচীন শহর বানারসীতে বাঁদরের দল ইন্টারনেট পরীক্ষার জন্য বসানো ফাইবার অপটিক কেবল  খেয়ে ফেলেছে যার ফলে বন্ধ হতে বসছেে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ওয়াই ফাই প্রকল্প।  বেনারসে  মোদীর নির্বাচনী এলাকা। সেখানকার গঙ্গার ঘাটগুলোর পযর্রকদের কাছে আরও র্আকষণীয় করে তোলার জন্য কয়েক মাস আগে সেখানে ওয়াই ফাই প্রযুক্তিতে ইন্টারনেট পরীক্ষা দেয়া  শুরু হয়। এজন্য বসানো হয়েছিল ফাইবার অপটিক  কেবল।

শহররে টেলিযোগাযোগ সংস্থার প্রকৌশলী এ পি শ্রীবাস্তব বলেছেন“ওই প্রাচীণ মন্দীর শহরে বাঁদরের দল বারে বারে সেই তার খেয়ে ফেলে ফলে বন্ধ হয়ে যাচ্ছে ওয়াই ফাই।“ কাশির বিশ্বনাথ মন্দীর বা  অন্যান্য মন্দীরে  পুজো দিতে যাওয়া  মানুষ জনের  বাদরের বাদরামী  অভিজ্ঞতা বেশীর ভাগ সময়েই  সুখকর হয়না অনেকেই চড় থাপ্পোর  খেয়েছেন, এক মন্দীর থেকে অন্য মন্দীরে প্রসাদ নেওয়ার সময় বাদরগুলি খাবার গুলি ছিনিয়ে নেয়। এবার তাদের খাবার স্বাদ বদলাতে খেয়ে ফেলেছে ফাইবার অপটিকস এর তার  ফলে বিঘ্নিত হচ্ছে ভারতের ওয়াই ফাই প্রকল্প।

]]>