Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
রাজনীতি – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Sat, 02 Mar 2024 06:36:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 আজ রাতে দলের সিনিয়র নেতাদের ডেকেছেন খালেদা https://news17.onlinebangla24.com/?p=7806 Wed, 25 Nov 2015 12:58:39 +0000 http://jamunanewsbd.com/?p=7806 ঢাকা : রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের পুনর্গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

]]>
৬৮ দিন পর গুলশান অফিসে বসছেন খালেদা https://news17.onlinebangla24.com/?p=7745 Tue, 24 Nov 2015 12:54:43 +0000 http://jamunanewsbd.com/?p=7745 ঢাকা: টানা ৬৮ দিন পরেআজ মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যার পর তিনি নিজ কার্যালয়ে যাবেন। এমন খবরই বাংলামেইলকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।

সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছেন।

]]>
পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রচারণায় যেতে পারবে না ইসি https://news17.onlinebangla24.com/?p=7669 Mon, 23 Nov 2015 05:20:24 +0000 http://jamunanewsbd.com/?p=7669 ঢাকা: অবশেষে পৌর নির্বাচনে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী এলাকায় সফর ও প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা রেখে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে।

সেই সঙ্গে স্বতন্ত্র হিসেবে মেয়রপ্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থন তালিকা দেয়ার বাধ্যবাধকতা রেখে নির্বাচন বিধিমালা করেছে নির্বাচন কমিশন।

রোববার সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

পৌরসভা সংশোধন আইনের গেজেট শনিবার জারি হয়েছে। রোববার তা হাতে পেয়ে দুটি বিধিমালা চূড়ান্ত করেন ইসি। বিধিমালার যেদিন গেজেট হবে সেদিনই তফসিল দেয়ার প্রক্রিয়া চলছে। গত বৃহস্পতিবার অধ্যাদেশ বাতিল করে শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌর সংশোধন বিল পাস হয়েছে। এর আগে অধ্যাদেশ জারির পর মন্ত্রী-এমপিদের প্রচারণায় যাওয়ার সুযোগ রেখে আচরণবিধির খসড়া করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন আয়োজনকারী সংস্থাটিকে। রোববার এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এবার গতবারের মতো তা করা হয় নি। সরকারের মন্ত্রী-এমপিসহ সরকারি-সুবিধাভোগী ব্যক্তিদের কোন প্রার্থীর পক্ষে পৌর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না- এমন বিধানই রাখা হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের দলীয় মনোনয়নের সুযোগটি বাতিল হওয়ায় বিধিমালায়ও সংশোধন আনা হয়েছে। নির্বাচন বিধিমালার সংশোধিত প্রস্তাবের বিষয়ে সচিব মো. সিরাজুল ইসলাম জানান, মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নের বিধান রয়েছে। দলকে এ ক্ষেত্রে তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ও ইসি সচিবালয়ে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি দিতে হবে। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থনযুক্ত তালিকা দেয়ার বিধান রাখা হয়েছে বলে জানান সচিব। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সমর্থন যাচাই করার জন্য তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ৫ জনকে বাছাই করা হবে। পৌরসভাপ্রতি ১ লাখ টাকা দলীয় ব্যয় রাখাসহ আইনের আলোকে মনোনয়নপত্র, প্রতীক ব্যবহারে প্রয়োজনীয় সবকিছুতে সংশোধনী এনে বিধিমালা করা হয়েছে। বিধিমালা হাতে পেলেই তফসিল ঘোষণা করবে ইসি। এ বিষয়ে ইসি সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালা গেজেট আকারে জারি করার পরই তফসিল ঘোষণা করা হবে। এজন্য সবকিছু দ্রুত প্রস্তুত রাখা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে পৌরসভা সাধারণ নির্বাচনের কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সোমবার আইন মন্ত্রণালয় বিধিমালায় ভেটিং সেরে ইসিতে পাঠালে তা কমিশন আবার দেখবে। মন্ত্রণালয়ের সঙ্গে ইসির দ্বিমত না থাকলে বিধিমালা জারির জন্য এসআরও নম্বর দিতে আইন মন্ত্রণালয়ে তা ফের পাঠানো হবে। এসআরও নম্বর যোগ হলেই বিধিমালা গেজেট প্রকাশ করবে। বৃহস্পতিবারের মধ্যে তফসিল দেয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে কমিশন সভা যেদিন বসবে সেদিন তফসিল দেয়া হবে। মন্ত্রণালয়ের ভেটিং শেষে সোমবারই সবকিছু চূড়ান্ত হলে সোমবারই তফসিল দিতে প্রস্তুত ইসি।

]]>
সোমবার জামায়াতের হরতাল https://news17.onlinebangla24.com/?p=7639 Sun, 22 Nov 2015 11:11:19 +0000 http://jamunanewsbd.com/?p=7639 ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।

এছাড়া আগামীকাল রোববার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

]]>
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি https://news17.onlinebangla24.com/?p=7599 Fri, 20 Nov 2015 13:58:09 +0000 http://jamunanewsbd.com/?p=7599 ঢাকা: বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বানের কথা জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া আগামীকাল ২১ নভেম্বর বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে লন্ডন থেকে দেশে ফিরছেন ইনশা আল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

]]>
কাল হরতাল ডেকেছে জামায়াত https://news17.onlinebangla24.com/?p=7480 Wed, 18 Nov 2015 09:49:20 +0000 http://jamunanewsbd.com/?p=7480 ঢাকা : রিভিউ রায়েও মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

তিনি বিবৃতিতে বলেন, ‘এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

এ রায়কে ‘সরকারি ষড়যন্ত্র’ ও এতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করে নিবন্ধন হারানো দলটি।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।’

বিবৃতিতে সরকার মুজাহিদকে ‘পরিকল্পিতভাবে হত্যা’র উদ্দেশ্যে ‘মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে’ বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘তার (মুজাহিদ) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় জনাব মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’ এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘জনাব মুজাহিদকে হত্যার সরকারী ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

]]>
সাফারি পার্কে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৬ https://news17.onlinebangla24.com/?p=4256 Sat, 05 Sep 2015 16:56:42 +0000 http://dailylalmati.com/?p=4256 শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দর্শনার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্কের রেঞ্জ কর্মকর্তাদের ফাঁকা গুলিতে এক জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে পার্কের মধ্যে ঘোরাঘুরির সময় দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুর রশীদের ছেলে জসীম উদ্দিন (৩৫), তার চাচাতো ভাই দিলশাদ (২২), ভাগ্নে তুষার (২০) ও অপরপক্ষের তিন জন। এদের মধ্যে গুলিতে জসীমের পায়ের দুটি আঙ্গুল কেটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার তেজগাঁও থেকে ১২ জন দর্শনার্থী শুক্রবার সাফারি পার্কে ঘুরতে আসেন। এদিন শ্রীপুরের মাওনা মুলাইদ থেকে থেকে একই পরিবারের তিন যুবকও সেখানে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে পার্কের মধ্যে ঘোরাঘুরির সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তারা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে জসীম নামে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়েছেন।
সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিব প্রসাদ জানান, পরিস্থিতি সামাল দিতে তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে।

]]>
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৪তম শাহাদৎবার্ষিকী https://news17.onlinebangla24.com/?p=4247 Sat, 05 Sep 2015 16:13:48 +0000 http://dailylalmati.com/?p=4247 বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৪তম শাহাদৎবার্ষিকী শনিবার। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে যশোর শার্শার কাশিপুর গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের মাজার জিয়ারত, নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ স্মৃতি পাঠাগারে কোরআনখানি, র‌্যালি, নিজ গ্রাম নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বাংলাদেশ পুলিশ নড়াইল কর্তৃক স্বশ্রদ্ধ সালাম, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ জীবন ও কর্ম সম্পর্কিত স্কুল ও কলেজ পর্যায় রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহন করেন। বাবা মো. আমানত শেখ ও মা মোসা. জেন্নাতা খানমের আশা ছিল লেখাপড়া শিখে ছেলে জীবনে উন্নতি করবে। কিন্তু সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় ডানপিটে নূর মোহাম্মদের শিক্ষা জীবন শেষ হয়। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ইপিআর) যোগদান করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৮নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙ্গালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন। ৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখযুদ্ধে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে সঙ্গীদের প্রাণ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন পাক হানাদারদের সঙ্গে। এই অসামান্য আত্মত্যাগের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়।

]]>
ইসির শুনানিতে যেতেই হচ্ছে লতিফ সিদ্দিকীকে https://news17.onlinebangla24.com/?p=2894 Sun, 23 Aug 2015 05:20:45 +0000 http://ajkalporshu.com/?p=2894 ঢাকা: বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে যেতেই হচ্ছে। সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের পর, আপিল বিভাগও একই আদেশ দেয়।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন। অর্থাৎ সংসদ পদ বাতিল বিষয়ে দেয়া আগের আদেশই বহাল থাকলো।
এসময় আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার জৌতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
গত ২০ আগস্ট লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন আবদুল লতিফ সিদ্দিকীর আইনজীবীরা। এর আগে গত ১৬ আগস্ট এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিট করেন লতিফ সিদ্দিকী।
রিটে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়েছে। ওই চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে রুলও চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপসচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে রিটে বিবাদী করা হয়।

]]>
২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি দায়ী নয় https://news17.onlinebangla24.com/?p=2866 Fri, 21 Aug 2015 11:01:47 +0000 http://ajkalporshu.com/?p=2866 ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি দায়ী নয়। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দায়ী করছে। গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আমরা শাস্তি দাবি জানাচ্ছি।
শুক্রবার সকালে শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর কারামুক্তি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা একটি জঘন্য ঘটনা। তবে এটি রাজনৈতিক ঘটনা বা রাজনৈতিক কার্যক্রমও নয়। এটি সন্ত্রাসী কার্যক্রম। এর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিৎ বলে বিএনপি মনে করে। তবে তাদের বিচার রাজনৈতিক উদ্দেশ্যে করা যাবে না।
বিএনপিপন্থি আইনজীবী গ্রেপ্তারের বিষয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপি সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না। এবং এর সঙ্গে জড়িতও নয়। আওয়ামী লীগ বিএনপিকে জঙ্গিবাদি দল হিসেবে চিহ্নিত করার জন্য প্রতিনিয়ত বিএনপিকে সন্ত্রাসী দল বলছে।
তিনি বলেন, আমরা অবাক হই যখন দেখি যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত নয় তাদের গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তন প্রয়োজন। এজন্য জনগণের সরকার দরকার বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামীম প্রমুখ।

]]>