themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে ওই ২২ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১১ জন এবং ইডেন মহিলা কলেজ থেকে ১১ জনকে আটক করেছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, সারা দেশের ৮৮টি নার্সিং প্রতিষ্ঠানে শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো লিখিত এ পরীক্ষায় মোট ২৪ হাজার ৪৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
]]>সাধারণ ছুটি (পাবলিক হলিডে)
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি-১ দিন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন; মে দিবস, পয়লা মে-১ দিন; *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ২১ মে-১ দিন; *জুমাতুল বিদা, ১ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর, ৬ জুলাই-১ দিন; জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট-১ দিন; শুভ জন্মাষ্টমী, ২৫ আগস্ট-১ দিন; *ঈদুল আজহা, ১২ সেপ্টেম্বর-১ দিন; দুর্গাপূজা (বিজয়া দশমী), ১১ অক্টোবর-১ দিন; *ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১২ ডিসেম্বর-১ দিন; বিজয় দিবস, ১৬ ডিসেম্বর-১ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ২৫ ডিসেম্বর-১ দিনসহ মোট =১৪ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
নির্বাহী আদেশে সরকারি ছুটি
নববর্ষ, ১৪ এপ্রিল-১ দিন; *শবেবরাত, ২৩ মে-১ দিন; *শবে কদর, ৩ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ৫ ও ৭ জুলাই-২ দিন; *ঈদুল আজহা (ঈদের পূর্বের ও পরের দিন), ১১ ও ১৩ সেপ্টেম্বর-২ দিন; *আশুরা, ১২ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
*ফাহেতা-ই-ইয়াজদাহম, ২২ জানুয়ারি-১ দিন; *শব-ই-মিরাজ, ৫ মে-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ৮ জুলাই-১ দিন; *ঈদুল আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ১৪ সেপ্টেম্বর-১ দিন; *আখেরি চাহার সোম্বা, ৩০ নভেম্বর-১ দিনসহ মোট= ৫ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
সরস্বতী পূজা, ১৩ ফেব্রুয়ারি-১ দিন; শিবরাত্রি ব্রত, ৭ মার্চ-১ দিন; শুভ দোলযাত্রা, ২৩ মার্চ-১ দিন; হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৫ এপ্রিল-১ দিন; শুভ মহালয়া, ৩০ সেপ্টেম্বর- ১ দিন; দুর্গাপূজা (নবমী), ১০ অক্টোবর-১ দিন; লক্ষ্মীপূজা, ১৫ অক্টোবর-১ দিন; শ্যামাপূজা, ২৯ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব)
ইংরেজি নববর্ষ, পয়লা জানুয়ারি-১ দিন; ভস্ম বুধবার, ১০ ফেব্রুয়ারি-১ দিন; পুণ্য বৃহস্পতিবার, ২৪ মার্চ-১ দিন; পুণ্য শুক্রবার, ২৫ মার্চ-১ দিন; পুণ্য শনিবার, ২৬ মার্চ-১ দিন; স্টার সানডে, ২৭ মার্চ-১ দিন; যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ২৪ ও ২৬ ডিসেম্বর-২ দিনসহ মোট= ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
*মাঘী পূর্ণিমা, ২২ ফেব্রুয়ারি-১ দিন; চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল-১ দিন; *আষাঢ়ী পূর্ণিমা, ১৮ জুলাই-১ দিন; *মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ১৫ সেপ্টেম্বর-১ দিন; *প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), ১৫ অক্টোবর-১ দিনসহ মোট= ৫ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য):
পার্বত্য চট্টগ্রাম এলাকার ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব, ১২ এপ্রিল ও ১৫ এপ্রিল মোট= ২ দিন।
এ তালিকায় ঘোষিত ছুটি সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান যথা-ব্যাংক, ইন্স্যুরেন্স, ডাক, তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা ইত্যাদিতে অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক (এসেন্সিয়াল সার্ভিস) হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রে এরূপ ছুটি আপনা আপনি (অটোমেটিক্যালি) প্রযোজ্য হবে না। ওইসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের ছুটি ঘোষণা করবে।
]]>রোববার বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ররীন্দ্রনাথ রায়। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামীকাল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।
উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে পিএসসি পরীক্ষা। পূর্বের সূচি অনুযায়ী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আসায় এখন তা শেষ হচ্ছে ৩০ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন।
]]>এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং এবতেদারী শিক্ষা সমাপনী পরীক্ষায ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিফ্রিং কালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে এবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৬টি বিষয়ে পরীক্ষা নেয়া হবেতে ১০০ করে মোট ৬০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘সারাদেশে ৬৪টি জেলাকে ৮টি গ্রুপে বিভক্ত করে প্রশ্নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তার সার্স্বে জেলা বা উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে এবং তা সংশ্লিস্ট থানা হেফাজতে রাখা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে সংশ্লিস্ট প্রশ্নপত্র উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্র সচিবের নিকট পৌঁছে দেয়া হবে।’ দুর্গম এলাকার ৩৭৬টি কেন্ত্রে বিশেস ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান।
প্রশ্নপত্র ফাঁস বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের নামে যে সব অশুভ চক্র বা গোষ্ঠী প্রতারণা করে থাকে তাদের সম্পর্কে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।’
এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে সামগ্রিক কার্যক্রম দেখভালের জন্য অত্র মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯৫১৫৯৭৭ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৫৫০৭৪৯৩৯। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে ফোন করে সংগ্রহ করা যাবে।
শিক্ষানীতি কবে নাগাদ বাস্তবায়ন হবে এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষানীতি বাস্তবায়ন কার্যক্রম বসে নেই।’ ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান।
২০১৮ সালে প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণীতে রুপান্তরিত বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই সময়ে মধ্যে বাস্তবায়ন আমাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন তিনটি ক্লাসরুম বৃদ্ধি করা। এছাড়া চেয়ার, বেঞ্চ, টেবিল ও শিক্ষক নিয়োগ তো রয়েছে। এসব নিয়ে বাস্তবায়ন করতে হলে সময়ের প্রয়োজন।
]]>জানা যায়, সকাল এগারটার আগে নগরীর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজসহ নগরীর বিভিন্ন কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা উপস্থিত হয়। ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ১১টা ১৫মিনিটের দিকে কাস্টমসের কর্মকর্তারা পরীক্ষার হলে হলে গিয়ে জানান পরীক্ষা শুরু হতে একঘণ্টা দেরি হবে।
হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রের মোস্তাফা কামাল নামে এক পরীক্ষার্থী বাংলানিউজকে বলেন, পরীক্ষার্থীরা এগারটার আগেই কেন্দ্রে প্রবেশ করেছে। এগারটার পর কাস্টমসের এক কর্মকর্তা এসে জানান পরীক্ষা শুরু হতে একঘণ্টা দেরি হবে। পরে ১২টায় পরীক্ষা শুরু হয়েছে।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হামিদ বাংলানিউজকে বলেন, প্রশ্নপত্র না আসায় নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করা যায়নি। পৌনে বারটায় কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছালে ১২টা থেকে পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা দেরি হওয়ার কারণ জানতে বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ রেজাউল হকের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ৩৬টি শূন্য পদের বিপরীতে ২৩ হাজার ৪০০ প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। একটি পদের বিপরীতে লড়ছে ৬৫০ জন প্রার্থী।
কাস্টমস সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের শংকায় আগে প্রশ্নপত্র তৈরি না করে পরীক্ষার দিন শুক্রবার প্রশ্নপত্র তৈরি করে প্রিন্ট করা হয়। এতে কেন্দ্রে প্রশ্ন পৌঁছাতে একঘণ্টা দেরি হয়ে যায়।
]]>সূত্র:priyo.com
]]>