Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
অপরাধ-আদালত – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Fri, 27 Nov 2015 06:31:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে নিহত ১: তিনজন আহত https://news17.onlinebangla24.com/?p=7966 Fri, 27 Nov 2015 06:31:52 +0000 http://jamunanewsbd.com/?p=7966 বগুড়া অফিস ঃ বগুড়ার শিবগঞ্জে মাগরিবের নামাজ শেষে শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মসজিদের মুয়াজ্জিম মোয়াজ্জিম হোসেন (৬০) নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদের মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে।

 

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন , মাওলানা শাহীনুর রহমান (৩৫), আবু তাহের মিস্ত্রী (৫৫) ও আবতাব হোসেন(৪০) । ঘটনার পর পরই আহতদের মুসল্লিরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করে দেয়।

 

খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে রয়েছেন।

 

বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, মাগরিবের নামাজের পর ৪/৫জন দুর্বৃত্ত মুছুল্লিদের দিকে গুলি ছুঁড়ে। এতে ৪ জন আহত হয়। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে নিয়ে আাসার পথে একজন মারা যান। ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধর করেছে।

]]>
সিলেটে স্কুল ছাত্র সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রবিবার যুক্তিতর্ক https://news17.onlinebangla24.com/?p=7912 Thu, 26 Nov 2015 12:36:38 +0000 http://jamunanewsbd.com/?p=7912 সিলেটে ৯ বছরের শিশু স্কুল ছাত্র আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হলো। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সংশ্লিষ্ট আদালতের পিপি আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার আদালতে কোতোয়ালী থানার এসআই তারেক মাসুদ, এসআই মোশারফ হোসেন ও কনস্টেবল দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন। সাঈদ হত্যা মামলায় ৩৭ জনের মাঝে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তিনি জানান, সাক্ষ্যগ্রহণের পর সাক্ষীদের জেরা শেষে বিচারক ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করেছেন। আগামী রবিবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এর আগে গতকাল বুধবার আদালতে সাক্ষ্য দেন ৩ জন। গত মঙ্গলবার ৪ জন, গত সোমবার ৭ জন, গত রবিবার ৬ জন এবং গত ১৯ নভেম্বর ৫ জন আদালতে সাক্ষ্য দেন। গত ১৭ নভেম্বর সাঈদ অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ওই ৪ জন হচ্ছেন নগরীর বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম। এরা সবাই কারান্তরীণ রয়েছেন। চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এরপর ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

]]>
ভ্রাম্যমাণ আদালতের ১১টি ধারা কেন অসাংবিধানিক নয় https://news17.onlinebangla24.com/?p=7815 Wed, 25 Nov 2015 13:07:18 +0000 http://jamunanewsbd.com/?p=7815 ঢাকা : নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ১১টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২২ নভেম্বর এ রিট আবেদনটি দায়ের করেন পিনাকল সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান।

বুধবার আদালতে পিনাকলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টে বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জোনরেল বিশ্বজিৎ রায়।

আগামী দুই সপ্তাহের মধ্যে আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ মোট সাতজনকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আবেদনে বলা হয়, গত ২৬ অক্টোবর পিনাকল সোসিং লিমিটেড নামক ফুড সাপ্লিমেন্ট কোম্পানির প্রতিষ্ঠান ঘেরাও করে অনিয়মের অভিযোগে জরিমানা ও তিনজন কর্মকর্তাকে সাজা প্রদান করা হয়। এতে আরো বলা হয়, কোম্পানির কেউ দোষ স্বীকার না করা সত্ত্বেও তাদের দোষ স্বীকার করিয়ে জরিমানা ও সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এ রিট আবেদনটি দায়ের করা হলে শুনানি শেষে বুধবার আদালত এ আদেশ দেয়।

]]>
কাহালুতে ৮০ বোতল ফেন্সিডিল সহ ২ ব্যাক্তি গ্রেফতার https://news17.onlinebangla24.com/?p=7772 Tue, 24 Nov 2015 14:10:19 +0000 http://jamunanewsbd.com/?p=7772 কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রয় অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে বগুড়া-নঁওগা মহাসড়কে নারহট্র এলাকা হতে ৮০. বোতল ফেন্সিডিল সহ দুই মাদক পাচারকারীকে মোটর সাইকেল সহ আটক করে। গ্রেফতার কৃতরা হলো কাহালু উপজেলা নারহট্র ইউনিয়নের দোয়ানীপাড়ার অসিমুদ্দিন এর পুত্র ফারুক হোসেন (৪৫) ও দিনাজুর জেলার ঘোরাঘাট ঊপজেলার দামেদাপুর শৈল্যার আনছার আলীর পুত্র আইনুল হক (২৮) কে গ্রেফতার করে কাহালু থানায় সোর্পাদ্দ করে।

]]>
নন্দীগ্রামে আড়াই লাখ টাকার কীটনাশক চুরি https://news17.onlinebangla24.com/?p=7656 Sun, 22 Nov 2015 14:45:36 +0000 http://jamunanewsbd.com/?p=7656 বগুড়া অফিসঃ বগুড়ার নন্দীগ্রামে কীটনাশক দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ভদ্রদিঘী চারমাথা বাজারে ভাই ভাই ট্রেডার্স নামে সার, কিটনাশকের ব্যবসা করছিল। একপর্যায়ে গত শনিবার দিবাগত রাতে একদল দূর্বৃত্তরা দোকানের চারটি তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর নগদ টাকা, সারসহ সিনজেনটা কোম্পানীর বিভিন্ন প্রকারের ঔষধ চুরি করে নিয়ে যায়। কিটনাশক ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, কেবা কাহারা দোকানের তালা কেটে আমার প্রায় ২লাখ ২১হাজার ৮শ’ টাকার মালামাল চুরি করেছে।

]]>
একইসঙ্গে ফাঁসিতে ঝুললো দুই যুদ্ধাপরাধী https://news17.onlinebangla24.com/?p=7627 Sun, 22 Nov 2015 10:48:47 +0000 http://jamunanewsbd.com/?p=7627 ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এরা দু’জনেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন বলে আইনমন্ত্রী জানিয়েছিলেন এবং সে আবেদন নাকচও করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষা চাননি- সর্বশেষ সাক্ষাতে পরিবারের কাছে এটাই বলেছেন তারা।

ফাঁসি কার্যকরের পর নিয়মিত আনুষ্ঠানিকতা সেরে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। পুলিশ ও র‍্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তার জন্য মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুটির সঙ্গে পাঠানো হবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে তৃতীয় ও চতুর্থ ব্যক্তি হিসেবে যথাক্রমে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রায় কার্যকর করা হলো।

এর আগে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। তার আগে কারাগারে যান আইজি (প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

জল্লাদ
সাত জন জল্লাদ তাদের ফাঁসি কার্যকর করেছেন। এরা হলেন- ইকবাল, মাসুদ, আবুল, মোক্তার, রাজু, শাহজাহান ও হযরত। এসব জল্লাদ বিভিন্ন সময় ফাঁসি আসামিদের ফাঁসির দণ্ড কার্যকর করেন। এদের মধ্যে শাহজাহান ও রাজু যুদ্ধাপরাধী কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে অংশ নিয়েছিলেন।

অ্যাম্বুলেন্স
রাত ১২টা ৩১ মিনিটে লাশ বহন করে এমন চারটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স কারাগারের সামনে এনে রাখা হয়। ১২টা ৩৮ মিনিটে  অ্যাম্বুলেন্সগুলো কারাগারে প্রবেশ করে।

স্বজনদের সাক্ষাৎ
সর্বশেষ শনিবার রাত সাড়ে ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে শেষ দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তার স্বজনেরা। সোয়া এক ঘণ্টা পর তারা কারাগার থেকে বের হয়ে আসেন। স্ত্রী-পুত্র-কন্যাসহ ১৮ জন স্বজন তার সঙ্গে দেখা করেন।

রাত ১০টা ২৫ মিনিটে আলী আহসান মুজাহিদের সঙ্গে শেষ দেখা করতে কারাগারে প্রবেশ করেন স্বজনরা। তারা ঘণ্টা পর বের হন। স্ত্রী ও ছেলেসহ ৮ জন স্বজন তার সঙ্গে দেখা করেন।

]]>
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী গ্রেফতার https://news17.onlinebangla24.com/?p=7583 Fri, 20 Nov 2015 12:58:59 +0000 http://jamunanewsbd.com/?p=7583 আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আঃ হামিদ (৪৬) নামে জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।

            থানা সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে এসআই মিজানুর রহমান ও এসআই ইজার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে রাম ভদ্র গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে আঃ হামিদ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত কর্মির বিরুদ্ধে একাধিক নাকশতা মামলা রয়েছে বলে জানা গেছে।

]]>
রাষ্ট্রপতির ক্ষমাই এখন ‘লাস্ট চান্স’ https://news17.onlinebangla24.com/?p=7477 Wed, 18 Nov 2015 09:38:13 +0000 http://jamunanewsbd.com/?p=7477 ঢাকা : মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আবেদনের রায় খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এতে এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড বহাল রইলো। এখন রাষ্ট্রপতির ক্ষমাই তাদের একমাত্র পথ।

সংবিধানের ৪৯ পরিচ্ছেদে বলা হয়েছে, ‘কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে-কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে-কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।’

মানবতাবিরোধী অপরাধে বেশ কয়েকটি রায় হওয়ার পর সংবিধানের এ পরিচ্ছেদ সংশোধনের দাবিও ওঠে। অনেকেই দাবি করেছিলেন, সংবিধানের এই পরিচ্ছেদের কারণে কোনো যুদ্ধাপরাধী ক্ষমা না পান সেজন্য এ আইন সংশোধন করতে হবে। অবশ্য পরে তা করা হয়নি। তবে দণ্ডপ্রাপ্তরা ক্ষমা প্রার্থনা করবেন কি না তা তাদের ইচ্ছার ওপর নির্ভর করছে।

এদিকে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন। ওই রায় চ্যালেঞ্জ করে মুজাহিদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে গেলে সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

অন্যদিকে সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ২৩টি অভিযোগ দাখিল করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর মধ্যে নয়টি অভিযোগ প্রমাণিত হয় ট্রাইব্যুনালে। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে ৩, ৫, ৬ ও ৮ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বাকি পাঁচটি অভিযোগের ২, ৪ ও ৭ নম্বর অভিযোগে ২০ বছর করে ৬০ বছর এবং দুটি অভিযোগে পাঁচ বছর করে ১০ বছরসহ সর্বমোট ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়। সাকার বিরুদ্ধে অন্য ১৪টি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে এসব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এর মধ্যে ছয়টি অভিযোগের বিষয়ে প্রসিকিউশন কোনো সাক্ষ্য হাজির করতে পারেনি।

৩০ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর দণ্ড থেকে বাঁচতে সাকা-মুজাহিদের সামনে খোলা ছিল রায় পুনর্বিবেচনার আবেদনের পথ। ওইদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে মুজাহিদের মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর দুজনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিই একসঙ্গে যায় ট্রাইব্যুনালে। এরপর ১ অক্টোবর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করলে তা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়।

নিয়ম অনুসারে সে থেকে নির্ধারিত ১৫ দিনের মধ্যেই রিভিউ আবেদন করেন মুজাহিদ ও সাকা চৌধুরী। এ রিভিউ আবেদনও খারিজ করে দিলেন আপিল বিভাগ। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে দু’জনেরই মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।

]]>
সড়কদ্বীপে বাঘের ভাস্কর্ষ কেড়ে নিল প্রাণ https://news17.onlinebangla24.com/?p=2869 Fri, 21 Aug 2015 11:09:59 +0000 http://ajkalporshu.com/?p=2869 ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের পাশে পান্থপথের সামনে সড়কদ্বীপে বাঘের কয়েকটি ভাস্কর্ষ বসানো আছে। এগুলো বসানো হয়েছিল বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বকাপের যৌথ আয়োজক হয়। সেসবেরই একটি ভাস্কর্য উপড়ে পড়ে গেছে। এর নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক ভ্যানচালক।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, বাঘের ওই ভাস্কর্যটির পাশে ঘুমিয়ে ছিলেন হতভাগ্য সেই ভ্যানচালক। কিন্তু রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ভাস্কর্ষটি হঠাৎ করেই কাত হয়ে পড়লে তার নিচে চাপা পড়েন তিনি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

]]>
নিম্ন আদালতের ১১৮ বিচারকের পদোন্নতি https://news17.onlinebangla24.com/?p=2650 Wed, 12 Aug 2015 09:08:11 +0000 http://gtbnews24.com/?p=2650 জিটিবি নিউজ : বিচার বিভাগের নিম্ন আদালতে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১৮ জন বিচারক। পদোন্নতি প্রাপ্তরা সিনিয়র সহকারী জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সমসমর্যাদার পদে কর্মরত আছেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে উপসচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের ২০ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়েছে।

]]>