Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
অর্থনীতি – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Tue, 27 Feb 2024 04:26:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 বাংলাদেশকে বাকিতে সার দেবে সৌদি আরব https://news17.onlinebangla24.com/?p=7975 Fri, 27 Nov 2015 08:16:22 +0000 http://jamunanewsbd.com/?p=7975 রিয়াদ: বাংলাদেশকে বাকিতে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি সরকার। স্থানীয় এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মাধ্যমে ক্রেডিটে এ সার পাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়া আগামীতে বাংলাদেশে এককভাবে বড় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি ব্যবসায়ীরা।

মন্ত্রী বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ থেকে খুব শিগগিরই মালি ও ড্রাইভার নেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ী নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম, মিশন উপপ্রধান মো. নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা, উপসচিব হাসান খালেদ ফয়সল, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন, আছিয়া খাতুন, কনসাল রেজা-ই-রাব্বিসহ দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

অর্থমন্ত্রী বুধবার (২৫ নভেম্বর) তার সফরসঙ্গীদের নিয়ে পবিত্র উমরাহ পালন করেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

]]>
বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুলের সম্পদের হিসাব চেয়েছে দুদক https://news17.onlinebangla24.com/?p=7797 Wed, 25 Nov 2015 12:49:50 +0000 http://jamunanewsbd.com/?p=7797 ঢাকা : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যাচাই করতে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের এই নোটিশের তথ্যের বিষয়ে বিশেষ সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।

বিশেষ সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক ওই সাংসদের নামে-বেনামে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় ওই সম্পদবিবরণী নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। নোটিশে মো. শহীদুল ইসলাম, তার স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়দেনা এবং আয়ের উৎস ইত্যাদির বিস্তারিত বিবরণ নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। দুদক আইন অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দিতে না পারলে আরও সাত দিনের সময় চাইতে পারবেন তিনি।

রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার একটি প্লট নেওয়ার অভিযোগে শহীদুল ইসলামের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর একটি মামলা অনুমোদন দেয় কমিশন। চলতি সপ্তাহেই ওই মামলাটি করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০০৫ সালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার প্লট নেন শহীদুল ইসলাম। সেখানে তিনি আটতলা ভবন নির্মাণ করেন। অথচ ওই প্লট নেওয়ার আগে রাজধানীর মধ্য পাইকপাড়ায় তাঁর মালিকানাধীন নয়তলা ভবনের (নাজনিন গার্ডেন) কথা রাজউকে দেওয়া হলফনামায় গোপন করেন। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেনের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলার অনুমোদন দেয় কমিশন।

]]>
জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু https://news17.onlinebangla24.com/?p=7737 Tue, 24 Nov 2015 12:48:26 +0000 http://jamunanewsbd.com/?p=7737 ঢাকা: জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শরু করেছে সরকার। এ লক্ষ্যে  বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের দিন রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা ওই চিঠিতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ‘জামায়াত নিয়ন্ত্রিত’ সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. রিজওয়ানুল হুদা ওই চিঠিতে স্বাক্ষর করেন। এর সঙ্গে দুই পাতার একটি বিবরণী ও ২১৬ পাতার একটি সংযোজনীও পাঠানো হয়েছে।

]]>
কাঁচামরিচ-ডাল-ডিম-মুরগির দর ঊর্ধ্বমুখি https://news17.onlinebangla24.com/?p=2860 Fri, 21 Aug 2015 10:46:12 +0000 http://ajkalporshu.com/?p=2860 ঢাকা: রাজধানীর বাজারগুলোতে কাঁচাপণ্যের দর ওঠানামা করলেও এখনো তা স্বাভাবিক হয়নি। আগের সপ্তাহে কাঁচামরিচের দাম কমলেও শুক্রবার রাজধানীতে মরিচের দাম বেড়েছে। এছাড়া ডিম, মসুর ডাল ও ব্রয়লার মুরগির দামও আগের সপ্তাহের চেয়ে সামান্য বেড়েছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে তাদের বেশি দরে বিক্রি করতে হচ্ছে। কিন্তু কি কারণে এভাবে দাম বাড়ছে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেনি।
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা আমদানি কম অজুহাতে দাম বাড়ছে বলে জানান। তাছাড়া পাইকারি বাজারে সামান্য বাড়লেই খুচরা বিক্রেতারা এই অজুহাতে বেশি দরে পণ্য বিক্রি করেন বলেও অভিযোগ করেন তারা।
শুক্রবার বাজারে মানভেদে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশি প্রতিকেজি রসুন ৮০ টাকায় এবং আমদানি করা রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে খুচরা বাজারে দেশি মসুর ডালের দাম ছিল ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা। শুক্রবার প্রতিকেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায়।
যাত্রবাড়ী বাজারের খুচরা ব্যবসায়ী মহুর আলী জানান, আমরা যখন কোনো মালামাল বেশি দামে ক্রয় করি তখন বেশি দরেই বিক্রি করতে হয়। আর কম দামে ক্রয় করলে কম দামে বিক্রি করা যায়। এটাই স্বাভাবিক হিসাব। তবে দাম কেন বাড়ছে বা কমছে এটা আমরা বলতে পারবো না। এটা পাইকারি ব্যবসায়ীরা বলতে পারবেন।
শ্যামবাজারের পাইকারি ডাল ব্যবসায়ী হাজী আসমত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলামেইলকে জানান, আমদানি সামান্য কম থাকায় ডালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। দেশি মসুর ডাল পাইকারি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ১২২ টাকা থেকে ১২৩ টাকা। পাইকারি মূল্য সামান্য বাড়লেও খুচরা বিক্রেতারা অনেক বেশি দামে দামে বিক্রি করে বলেও তিনি অভিযোগ করেন।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, স্বামীবাগ, কাপ্তানবাজার, সেগুনবাগিচা বাজারে গিয়ে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি গোল আলু বিক্রি হচ্ছে ২২ টাকা থেকে ২৫ টাকায়, কাঁচামরিচ ১২০ টাকা থেকে ১৩০ টাকায় (আগের সপ্তাহে ছিল ৮০ টাকা থেকে ১০০ টাকা), বেগুন ৪৫ টাকা থেকে ৫০ টাকায়, টমেটো ৭০ টাকায়, শশা ৪৫ টাকা থেকে ৫৫ টাকায়, দোন্দল ৩৫ টাকা থেকে ৪৫ টাকায়, গাজর ৬০ টাকা থেকে ৭০ টাকায়, কাকরুল ৫৫ টাকা থেকে ৬৫ টাকায়, পটল ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, মূলা ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, ঝিঙা ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, ভেন্ডি ৪৫ টাকা থেকে ৫৫ টাকায়, বটবটি ৭০ টাকা থেকে ৮০ টাকা, কহি ৫০ টাকা থেকে ৬০ টাকায়, উস্তা ৪০ টাকা থেকে ৫০ টাকায়, পেঁপেঁ ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে ডিমের দাম বেড়েছে। প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারি দাম ৩৭ টাকা থেকে ৩৮ টাকা। যা খুচরা বাজারে ৪২ টাকা থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে হাসের ডিম পাইকারি বাজারে কিছুটা কমলেও খুচরা বাজারে তা কমেনি। খুচরা বাজারে প্রতি হালি হাসের ডিম ৪৬ টাকা থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। যা পাইকারি বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে পাইকারি বাজারে প্রতি হালি হাসের ডিমের দাম ছিল ৪২ টাকা।
ডিমের পাশাপাশি চলতি সপ্তাহে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। শুক্রবার খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি (সাদা) বিক্রি হচ্ছে ১৬৫ টাকা থেকে ১৭৫ টাকা। যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা।
বিক্রিতারা বলছেন, পাইকাররা দাম বাড়ানোর কারণেই তারা বেশি দামে বিক্রি করছে। তবে ব্রয়লার লাল মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার লাল মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
সেগুনবাগিচা বাজারের খুচরা ব্যবসায়ী নান্নু মিয়া বাংলামেইলকে বলেন, ‘ব্রয়লার মুরগির দাম কেন বেড়েছে তা বলতে পারবো না। আমাদের কাছে পাইকাররা মুরগি সাপ্লাই দিয়ে যায়। তারা প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ৫ টাকা বাড়িয়ে দিয়েছে বলে আমরাও বাড়িয়ে বিক্রি করছি।’
এদিকে বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায়।

]]>
মিয়ানমার থেকে পিঁয়াজ আসছে https://news17.onlinebangla24.com/?p=2737 Fri, 14 Aug 2015 11:23:26 +0000 http://ajkalporshu.com/?p=2737 ডেস্ক : তিন মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকে আবারও পিয়াজ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ১২৫ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয় বলে আমদানিকারকরা জানিয়েছেন। পিয়াজগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে ট্রাক বোঝাই করে স্থলবন্দর ত্যাগ করেছে।

আমদানিকারকরা আরও জানিয়েছেন, মিয়ানমার থেকে আমদানি করার ফলে টেকনাফসহ বাংলাদেশের বাজারে পিয়াজের দাম কমবে বলে আশা করা যায়।

তারা মনে করছেন, কোরবানি ঈদকে সামনে রেখে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পিয়াজ আমদানি করায় দেশের বাজার অনেকটা প্রভাবমুক্ত থাকতে পারে।

টেকনাফ বন্দরের উপব্যবস্থাপক সায়েদ মো. আনোয়ার হোসাইন জানান, ইতিমধ্যে ১৬’শ মেট্রিক টন পিয়াজ ব্যবসায়ীরা কিনেছেন বলে কিনেছেন। যা মিয়ানমার হতে আসন্ন ঈদ উল আজহার আগে টেকনাফ বন্দর দিয়ে বাংলাদেশে আনা হবে।

এদিকে, বাজারে ইতিমধ্যে পিয়াজের দাম বেড়ে গেছে।

উল্লেখ্য, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে চলতি বছরের মে মাসে ৩২.৫২০ মেট্রিক টনের সর্বশেষ পিয়াজের চালান আমদানি করেছিলেন ব্যবসায়ীরা।

]]>
কোটিপতি সেই কুলি হিরণ মিয়াকে দুদকে তলব https://news17.onlinebangla24.com/?p=2628 Wed, 12 Aug 2015 06:50:01 +0000 http://gtbnews24.com/?p=2628 ঢাকা: হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুলি (লাগেজ স্টাফ) হিরণ মিয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলব করে নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন। নোটিশে তাকে আগামি ১৯ আগস্টে দুদকের প্রধান কার্যালয়ে এসে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আসা অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। দুদক সূত্র বাংলামেইলকে এ সব তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ স্টাফ (কুলি) বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেন হিরণ মিয়া। তিনি সাধারণ যাত্রীর লাগেজ ও লাগেজের মালামাল চুরির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে দুদকে অভিযোগ আসে। ওই অভিযোগে বলা আছে, হিরণ মিয়া এখন ঢাকার বুকে অবস্থিত দুইটি বাড়ির মালিক। এর মধ্যে ঢাকা উত্তরার দক্ষিণখানে আজমপুর রোডে ৭ তলা বাড়ি এবং একই এলাকার ৩ নাম্বার রোডে ৩ তলার একটি বাড়ি আছে হিরণ মিয়ার। যেগুলোর আনুমানিক মূল্য ১৫ থেকে ২০ কোটি টাকারও বেশি। সেই সঙ্গে তার স্ত্রী রুনা লায়লার স্বর্ণারলঙ্কারসহ ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকার।
তবে হিরণ মিয়া এতোটাই ধূর্ত যে নিজের বাড়ি থাকা সত্ত্বেও সে থাকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডের একটি (হাউজ নাম্বার-১৪) একটি ভাড়া বাড়িতে। একজন লাগেজ স্টাফের বেতন অনুযায়ী ঢাকায় থাকা-খাওয়ার পর টাকা জমানো দুঃসাধ্য ব্যাপার। অথচ হিরণ মিয়া এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। আর তিনি বর্তমানে যে পরিমাণ সম্পদের মালিক, তা তার বৈধ আয়ের সঙ্গে সম্পূর্ণভাবে অসঙ্গতিপূর্ণ। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসবে বলেও উল্লেখ করা আছে দুদকে আসা ওই অভিযোগে।
দুদক সূত্র আরও জানায়, হিরণ মিয়ার বিরুদ্ধে এইসব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে তা যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এজন্য গত ২৭ জুন উপ-পরিচাল মো. নাসির উদ্দিনকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মো. নাসির উদ্দিন অনুসন্ধান প্রক্রিয়ায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ তলব নোটিশ দিয়েছেন। নোটিশটি তার উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোডের ওই (হাউজ নাম্বার-১৪) ভাড়া বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে ওই নোটিশে। এছাড়া খুব শিগগিরই অভিযোগ সংশ্লিষ্ট ব্যাপারে জানতে হিরণ মিয়ার স্ত্রী রুনা লায়লাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

]]>
আগুনে পুড়ল সাড়ে ৩ কোটি টাকার কাপড় https://news17.onlinebangla24.com/?p=2619 Wed, 12 Aug 2015 06:36:35 +0000 http://gtbnews24.com/?p=2619 শহরের কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুনে পুড়ে গেছে গুদামঘরসহ ১২টি দোকান।
বুধবার ভোর ৫টার দিকে লাগা এ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
কুড়িগ্রাম কাপড় ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিক্সের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শটসার্কিট না অন্য কোনভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুরোপুরি ও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, কুড়িগ্রামের ২টি ইউনিট, উলিপুরের ২টি ইউনিট, নাগেশ্বরীর ১টি ইউনিট এবং লালমনিরহাটের ২টি ইউনিট যৌথভাবে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি তিনি।

]]>
এখন থেকে উত্তরাধিকারীরাও রাষ্ট্রপতির অবসরভাতা পাবেন https://news17.onlinebangla24.com/?p=2295 Mon, 03 Aug 2015 10:09:12 +0000 http://gtbnews24.com/?p=2295 ঢাকা: বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি তার জীবদ্দশায় যদি পেনশন না নিয়ে থাকেন বা কোনো নমিনি না রেখে যান এবং তার কোনো উত্তরাধিকারী পেনশন না নিয়ে থাকেন তাহলে তার উত্তরাধিকারীরা এখন থেকে পেনশন নিতে পারবে।
এই বিধান রেখে ‘রাষ্ট্রপতি অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫’ এর খসড়ার ভেটিং সাপেক্ষে নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহামম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ আইনে আরও বলা হয়েছে- যারা অবৈধ উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন এই মর্মে সর্বোচ্চ আদালত কর্তৃক বলা হয়েছে তারা পেনশন পাবেন না। এছাড়া যারা ফৌজদারী অপরাধে দণ্ডিত হয়েছেন তারাও পেনশন পাবেন না।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ পেনশন পাবেন কি না এমন প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা দু’জন পেনশন নিচ্ছেন না। তবে সেনাপ্রধান হিসেবে তারা পেনশন পাচ্ছেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার পেনশন পাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পেনশন গ্রহণ করেননি। আইন অনুযায়ী তার উত্তরাধিকারীরা পেনশন পাবেন। তবে তারা পেনশন নেবেন কি না সেটা তাদের বিষয়।’
বর্তমানে প্রেসিডেন্টের বেতন ও পেনশন কত টাকা জানতে চাইলে সচিব বলেন, প্রেসিডেন্টের বেতন ৬১ হাজার দুইশ’ আর পেনশন পাবেন ৪৫ হাজার নয়শ’।
এ আইনটি প্রণনয়ের ব্যাখ্যায় সচিব বলেন, ১৯৭৯ সালে এ আইনটি করা হয়েছিল। পরে ৮৮ সালে সংশোধনী আনা হয়। যেহেতু এ আইনটি সামরিক শাসনামলে করা হয়েছিল তাই আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলায় আপডেট করা হয়েছে। এখন নতুন আইনে এই বিধানগুলো যুক্ত করা হলো।

]]>
স্বর্ণের দাম কমে যাবার কারণ https://news17.onlinebangla24.com/?p=2154 Fri, 31 Jul 2015 06:49:46 +0000 http://gtbnews24.com/?p=2154 বিশ্ব স্বর্ণের বাজারে এখন নিম্নগামী। মাস দুয়েক আগেও ভরি প্রতি স্বর্ণের যে দাম ছিল এখন তারচেয়েও অনেক কমে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের বাজারে প্রতি দশগ্রাম স্বর্ণ আগামী কয়েকদিনের মধ্যে মাত্র বিশ হাজার পাচশ রুপিতে নেমে আসতে পারে। গত পাঁচ বছরের মধ্যে স্বর্ণের দামের এমন অবনমন আর হয়নি। গত বছর অবশ্য জাতীয় রিজার্ভ কমে যাওয়ায় স্বর্ণের দামে কিছুটা তারতম্য হয়েছিল, কিন্তু চলতি দরের মতো নয়।
ধারণা করা হচ্ছে, স্বর্ণের দামের এই অবনমন ২০১৫-১৬ অর্থবছর পুরোটাই বিরাজ করতে পারে। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ এজেন্সির বক্তব্য অনুসারে, ভারতের আভ্যন্তরীন বাজারে দশ গ্রাম স্বর্ণের দাম বিশ হাজার পাঁচশ থেকে চব্বিশ হাজার রুপির মধ্যে সীমাবদ্ধ থাকবে, যদি যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় ব্যাংক সূদের হার বাড়ায়। তবে রেটিং এজেন্সিটি আশা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় ব্যাংক খুব তারাতারি সূদের হার বাড়িয়ে স্বর্ণের দামের এই অবনমন ঠেকাবে।
অন্যদিকে বৈশ্বিকভাবে প্রতি আউন্স স্বর্ণ নয়শ ডলার থেকে এক হাজার পঁঞ্চাশ ডলারের মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। রেটিং এজেন্সিটির মতে, বৈশ্বিক অর্থনীতির এই অবনমনের সময়ে স্বর্ণের দাম রাতারাতি বাড়বে এমনটা আশা করা যাচ্ছে না। আন্তর্জাতিক মূল্যের উপর ভিত্তি করে নয়শ ডলারের নিচে স্বর্ণের দাম নামার কথা নয়। কারণ স্বর্ণের মূল্য নির্ভর করে মূলত আভ্যন্তরীন মুদ্রা বাজারের অবস্থা ও ব্যাংকগুলোর আমানত প্রতি সূদের হারের উঠানামার উপর। পাশাপাশি আরও একটা ব্যাপার থেকে যায় স্বর্ণের মূল্যমান নির্ধারণ প্রশ্নে। খনিজাত স্বর্ণের উৎপাদনের উপরই দাম নির্ভর করে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট স্বর্ণ চাহিদার প্রায় অর্ধেকই ভারত এবং চীনের। গত ২০১১-২০১২ সালে ভারতের আভ্যন্তরীন অর্থনীতির দিকে তাকালে আমরা দেখতে পাবো, তৎকালীন সময়ে স্বর্ণের চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে কয়েক মাসের জন্য ভারতের বাজারে স্বর্ণের দাম বেড়ে গিয়েছিল। আর ওই দাম বেড়ে যাওয়ার কারণে গত দুই বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি পরিমান স্বর্ণ চোরাচালান হয়েছে।
স্বর্ণের মূল্য কমে যাওয়ার কারণে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো। কারণ আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে যখন কোনো প্রতিষ্ঠানকে ডলার হিসেবে মূল্য শোধ করার চুক্তি থাকছে, বর্তমানে স্বর্ণের দাম কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানই (ব্যাংক, বীমা, বাণিজ্যিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান সমূহ) স্বর্ণে লেনদেন করে অর্থের তারল্যমানকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে বাণিজ্যিক ঝুকির মুখে পরছে ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়িরা। সরকারগুলো বাজারে সরকারি বন্ড বা সঞ্চয়পত্র কম ছাড়ায় জনগণের হাতে থাকা নগদ অর্থ রাতারাতি অলস অর্থে পরিণত হচ্ছে। ব্যাংকগুলো সাধারণত এমন অবস্থায় সূদের হার বাড়িয়ে দিয়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করে। কিন্তু স্বর্ণের দাম কমে যাওয়ায় ব্যাংকগুলোর পক্ষে তাও সম্ভব হচ্ছে না।

]]>
প্রবৃদ্ধিবান্ধব মুদ্রানীতি ঘোষণা https://news17.onlinebangla24.com/?p=2094 Thu, 30 Jul 2015 12:00:29 +0000 http://gtbnews24.com/?p=2094 ঢাকা: চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সতর্কমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানোর ঘোষণা দেয়া হুলেও মূল্যস্ফীতি ঠেকাতে রেপো ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আতিউর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করেন। এসময় ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুদ্রানীতি প্রকাশনায় জানানো হয়, এবারের মুদ্রানীতি হবে সতর্কতামূলক। তবে সম্পূর্ণভাবে প্রবৃদ্ধিবান্ধব যা ২০১৬ অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে ধরে রাখতে সাহায্য করবে।

এতে আরও বলা হয়, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ মুদ্রার যোগান বাড়তে পারে ১৬ শতাংশ হারে। একই সঙ্গে ব্যাপক মুদ্রা সরবরাহ বাড়বে ১৫ দশমিক ৬ শতাংশ হারে, যা বিগত অর্থবছরে ১৩ দশমিক ১ শতাংশ ছিল।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরে অভ্যন্ত্যরীণ খাতে ঋণ প্রবৃদ্ধি হতে পারে ১৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশ এবং সরকারের ঋণ বাড়বে ২৩ দশমিক ৭ শতাংশ হারে।

এসব কারণে বাজারের মুদ্রা সরবরাহ বাড়ালেও মূল্যস্ফীতি ধরে রাখতে রেপো ও রিভার্স রেপো যথাক্রমে ৭ দশমিক ২৫ শতাংশ এবং ৫ দশমিক ২৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে কোনো সময় কেন্দ্রীয় ব্যাংক এ হার পুনর্বিবেচনা করবে।

রপ্তানি উৎসাহিত করতে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) মার্কিন ডলারের দুটি বৈদেশিক মুদ্রার তহবিল গঠনের ঘোষণা দেয়া হয় এ মুদ্রানীতিতে।

ঘোষণাকালে গভর্নর বলেন, এ ফান্ডের টাকা মূলত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য দেয়া হবে। প্রয়োজনে দেশীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে টিকিয়ে রাখতে এ ঋণের বিপরীতে সুদের হার প্রচলিত হারের চেয়ে কমানো হতে পারে।

তিনি জানান, অভ্যন্তরীণ বিনিয়োগ জোরদার হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান বৃদ্ধির হারেও শিথিলতা আসবে। উল্লেখিত তহবিল গঠন এবং বিদেশ থেকে ঋণ নেয়া সহজ হওয়ায় দেশের ভেতরে ব্যাংক খাতে তারল্যের উদ্বৃত্তের সঠিক ব্যবহার নিশ্চিত করাকে চ্যালেঞ্জ বলে উল্লখ করে আতিউর রহমান বলেন, এতে যে উদ্বৃত্ত থাকবে তা কৃষি, এসএমই ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের চেষ্টা করা হবে। এতে সামগ্রিক সুদের হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

]]>