Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
লালমনিরহাট – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Sat, 02 Mar 2024 06:25:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত https://news17.onlinebangla24.com/?p=8088 Fri, 27 Nov 2015 14:56:42 +0000 http://jamunanewsbd.com/?p=8088 লালমনিরহাট: জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে বিএসএফের গুলিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিজিবি জানান, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে গরু ব্যবসায়ীর একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী ২১ নং বিএসএফ’র বড়মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। এতে গুলিবিদ্ধ হয় অমূল্য চন্দ্র বর্মণ। গুলিবিদ্ধ অবস্থায় অন্যদের সঙ্গে দৌড়ে বাংলাদেশের ভিতরে নিজ বাড়ীতে প্রবেশ করে মারা যান অমুল্য চন্দ্র।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুল মতিন প্রধান।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গুলি করে বাংলাদেশী হত্যার প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ পত্র প্রেরন করা হয়েছে।

]]>
নিখোঁজের ৫দিন পর রংপুর মহানগর বিএনপি’র সভাপতি লালমনিরহাটে আটক https://news17.onlinebangla24.com/?p=7774 Tue, 24 Nov 2015 14:12:05 +0000 http://jamunanewsbd.com/?p=7774 তৌহিদুল ইসলাম বাবলা ও এস কে সাহেদ, লালমনিরহাটঃ নিখোঁজের ৫দিন পর রংপুর মহানগর বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে আটক করছে র‌্যাব-১৩ এর টহলদলের সদস্যরা। মঙ্গলবার ভোরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে সদর থানায় সোর্পদ করে। এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোজাফফর হোসেনকে র‌্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে আটক বিএনপি নেতা মোজাফফর হোসেনের পরিবারের অভিযোগ । কিন্তু তাদের এই অভিযোগ অস্বীকার করে র‌্যাব ও রংপুর পুলিশ।

লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রংপুর র‌্যাব-১৩ এর একটি টহলদল বিএনপি’র রংপুর মহানগর সভাপতি মোজাফফর হোসেনকে থানায় সোপর্দ করেন। ভোরে মহেন্দ্রনগর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় র‌্যারের টহলদলটি ওই বিএনপি নেতাকে আটক করে বলে তিনি জানান।

মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানা গেটে সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সাদা পোশাকে র‌্যাব পরিচয়ে একটি দল রংপুর নগরীর নিউ শালবন এলাকায় তার নিজ বাড়ি থেকে মোজাফফর হোসেকে তুলে নিয়ে যায়। সুফিয়া হোসেনের দাবী, র‌্যাব-১৩ এর কার্যালয় ও সংশ্লিষ্ট রংপুর কোতোয়ালি থানায় ঘটনার পর থেকে একাধিকবার তার স্বামীর খোঁজে গেলে খোঁজ জানায়নি পুলিশ।

সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিএনপি’র নেতা মোজাফফর হোসেনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে দুপুর আড়াই টায় লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

]]>
লালমনিরহাটে কন্যাকে বাল্য বিয়ের অপরাধে পিতার কারাদন্ড https://news17.onlinebangla24.com/?p=2034 Tue, 28 Jul 2015 02:57:40 +0000 http://gtbnews24.com/?p=2034 লালমমনিহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে রোববার রাতে বাল্য বিয়ের দায়ে কনের পিতার ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার জানান, ওই গ্রামের সামসুল হক তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী শাহিনা আক্তারের বিয়ের অয়োজন করছিল। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান অভিযান চালায়। এ সময় কনের বাল্য বিয়ের দায়ে পিতা শামসুল হককে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত বাল্য বিয়ের জন্য তাকে অভিযুক্ত করে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে দন্ড প্রাপ্ত সামসুল হককে লালমনিরহাট জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

]]>