Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
গাইবান্ধা – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Sun, 22 Nov 2015 11:24:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 মাটির নিচে সরকারি ওষুধ https://news17.onlinebangla24.com/?p=7648 Sun, 22 Nov 2015 11:24:43 +0000 http://jamunanewsbd.com/?p=7648 গাইবান্ধা: জেলার পলাশবাড়িতে একটি কমিউনিটি ক্লিনিকের পাশে জমিতে পুঁতে রাখা অবস্থায় সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রোববার সকালে উপজেলার মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশের জমি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকালে ক্লিনিকের পাশে ওই জমিতে কাজ করতে যায় স্থানীয়রা। এ সময় তারা মাটি খুঁড়তে গিয়ে ওষুধগুলো দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গ্রামবাসীরা জড়ো হতে থাকে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মাটির নিচ থেকে পুঁতে রাখা সরকারি ওষুধগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, সরকারি ওষুধগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

]]>
পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি https://news17.onlinebangla24.com/?p=7576 Fri, 20 Nov 2015 12:52:19 +0000 http://jamunanewsbd.com/?p=7576 গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার শুক্রবার ১ কোটি ৩৮ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, অত্র কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুলার রহমান তোতা চৌধুরী, সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামিকুল ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, আওয়ামীলীগ প্রচার সম্পাদক মতিয়ার রহমান লাভলু, আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, সাবেক কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, যুবলীগ নেতা নির্মল মিত্র, গোলাম মোস্তফা, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ব্যবসায়ী অরজিৎ সাহা, গণজাগরণ মঞ্চের উপজেলা মুখপাত্র আশরাফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলামইল হোসেনের পক্ষে আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

]]>
গাইবান্ধার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন- ডেপুটি স্পীকার https://news17.onlinebangla24.com/?p=7573 Fri, 20 Nov 2015 12:48:20 +0000 http://jamunanewsbd.com/?p=7573 জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলাহজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি নিজ এলাকায় আগমনে শুক্রবার সকালে বোনারপাড়া স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেন থামার প্রাক্কালে নেতাকর্মীরা ডেপুটি স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে চত্বর পরিদর্শন কালে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে।   রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কচুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান মাফু, পদুমশহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক উপস্থিত ছিলেন। পরে দুপুরে ডেপুটি স্পীকার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নির্মানাধীন নতুন ভবন ও অত্র কলেজের নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন কালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, ভাইস-প্রিন্সিপাল ফারুকুল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজ ও উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রমুখ।

]]>
পলাশবাড়ী সাংবাদিক সমন্বয় পরিষদের সাথে মোটর শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় https://news17.onlinebangla24.com/?p=2557 Sun, 09 Aug 2015 16:18:24 +0000 http://gtbnews24.com/?p=2557 পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একীভূত প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন ও সুশীলসমাজের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে গত শুক্রবার রাতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৪৯৪)-এর নেতৃবৃন্দের সাথে সংগঠনের কার্যালয়ে পলাশবাড়ী সাংবাদিক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি আব্দুস সোবহান মন্ডল, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, শ্রমিকনেতা শহিদুল ইসলাম, ঈদুল ও রাজা মিয়া। সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি ফেরদাউছ মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সহ-সম্পাদক আমিনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মোমেনুর রশিদ সাগর, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কার্যকরী সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উভয় সংগঠনের মধ্যে সহাদ্ধপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্যের প্রশংসা করেন এবং একীভূত প্রেসক্লাব গঠনে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্র“তি দেন।

]]>
সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক এমপিকে বয়কট https://news17.onlinebangla24.com/?p=2438 Thu, 06 Aug 2015 13:06:16 +0000 http://gtbnews24.com/?p=2438 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডের ৪/৫ জন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্য মুলক আচরণ প্রতিবাদে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপিকে বয়কট করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলুর সভাতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক (জুবেল মিয়া)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার ওয়াসিকুল ইকবাল (মাজু), সহকারী কমান্ডার, আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের প্রচার সম্পাদক আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা প্রতাব চন্দ্র সিং, মুক্তিযোদ্ধা মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আউলিয়া প্রমুখ।

সভা স্বাধীনতা স্বপক্ষের সরকারের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে স্থানীয় এমপির মঞ্জুরুল ইসলাম লিটনের এহেন কর্মকান্ড ও অসৌজন্য মুলক আচরণের প্রতিবাদে বয়কটের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় স্বাধীনতার স্বপক্ষের সরকারের প্রতি সমর্থন এব্যাপারে সংসদ সদস্যের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃনওগাঁর ধামইরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগষ্ট) বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ধামইরহাট ইউনিয়নের জগদল বাজারে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির নবকলি প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জগদল এফডব্লিউসিতে এক আলোচনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এফডব্লিউসি) মোসা.আয়শা আকতার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য ধামইরহাট ইউপি চেয়ারম্যান দেওয়ান মো.ওয়াজেদ আলী কবির,ইউপি সচিব মো.মমতাজুর রহমান,নবকলি প্রকল্পের হেলথ অফিসার মৌতিথী আইচ,হেলথ অর্গানাইজার স্বর্ণা রাণী, মো.রায়হান শেখসহ প্রকল্পের স্বেচ্ছাসেবী-কর্মী,উপকারভোগি মা ও শিশু এবং সুধীবৃন্দ। অনুরুপ কর্মসূচী গত বুধবার উমার ইউনিয়ন পরিষদে সবকলি প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

]]>
সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতবাড়ি ভষ্মিভূত ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি https://news17.onlinebangla24.com/?p=2396 Thu, 06 Aug 2015 02:07:15 +0000 http://gtbnews24.com/?p=2396 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতবাড়ি ভষ্মিভূত হওয়ায় ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের বয়েজ উদ্দিনের গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা গোটা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বয়েজ উদ্দিন, জয়নাল, জবেদুল ও আয়নালের ৬টি টিনের ঘর পুড়ে ছাই হয়। এছাড়া ৪টি বড় গরু, নগদ ৯০ হাজার টাকা, ধান-চাল, শ্যালো মেশিন, রিক্সা-ভ্যান, বাই-সাইকেল, আসবাপত্র পুড়ে ছাই হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনেন।

এদিকে গতকাল বুধবার স্থানীয় চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম ও ইউএনও প্রতিনিধি বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ জানান। বর্তমানে পোড়া বাড়ির লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

সুন্দরগঞ্জে হাজী সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাগানের ঘাট বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হাজী সমাবেশে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সমিতির গাইবান্ধা জেলা সভাপতি আলহাজ্ব আজগার আলী খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন। বিশেষ অতিথি ছিলেন নাহিদ ফাউন্ডেশনের সেক্রেটারী শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, আলহাজ্ব আজিজুল হক, আলহাজ্ব আবু বক্কর প্রমুখ। সমাবেশে ২ শতাধিক হাজী উপস্থিত ছিলেন।

]]>
পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আজাদুল গ্রেফতার https://news17.onlinebangla24.com/?p=2117 Fri, 31 Jul 2015 03:43:01 +0000 http://gtbnews24.com/?p=2117 পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এজাদুল ওরফে আজাদুল (৫০) পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গত বুধবার রাতে তার নিজ বাড়ী তাকে গ্রেফতার করা হয়। ডাকাত আজাদুল উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আজিজার রহমানের পুত্র। থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দুর্ধর্ষ ডাকাত আজাদুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। আজাদুলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

]]>
সাদুল্লাপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। https://news17.onlinebangla24.com/?p=2107 Fri, 31 Jul 2015 03:30:23 +0000 http://gtbnews24.com/?p=2107 সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানাগেছে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ধাপেরহাট টেম্পু স্টান্ড থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ নূরুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত নুরুল ইসলাম গাইবান্ধা সদরের ফকিরের বাজার এলাকার মৃত ভুটুয়া মিয়ার পুত্র। পুলিশ জানায়,সে ধাপেরহাট থেকে ফেন্সিডিল গুলো নিয়ে গিয়ে গাইবান্ধা শহরে বিক্রি করত। সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

]]>
পলাশবাড়ীতে কৃষকদের উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা https://news17.onlinebangla24.com/?p=1851 Wed, 22 Jul 2015 17:26:41 +0000 http://gtbnews24.com/?p=1851 পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্য’ এ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট কেয়ার সেন্টারের সহযোগী সংগঠন ‘নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র আয়োজনে ‘নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সমন্বয়ে মঙ্গলবার দুপুরে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপ-পরিচালক (সরস) কৃষিবিদ শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ অফিসার আব্দুর রশিদ, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন, অত্র সংগঠনের সদস্য রুবেল সরকার, ইঞ্জিনিয়ার খায়রুম নাহার কলি, স্টুডেন্ট কেয়ার সেন্টারের শিক্ষক জিসান, ছাত্র মিথুন প্রমুখ। ছবি সংযুক্ত

]]>
সাদুল্লাপুরে ২৩ শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ দিন মজুর নিহত-গ্রেফতার -৮ https://news17.onlinebangla24.com/?p=1842 Wed, 22 Jul 2015 17:15:24 +0000 http://gtbnews24.com/?p=1842 ধাপেরহাট (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে বিরোধ পূর্ণ জমি দখলকে কেন্দ্র করে দু’প্েক্ষর সংঘর্ষের ঘটনায় শাহারুল খন্দকার (৪০) নামে এক দিন মজুর নিহত হয়েছেন। এ সময় নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনা স্থল থেকে দু’মহিলাসহ ৮ জনকে গ্রেফতার করেছেন। সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শাহারুল খন্দকার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের বাবু খন্দকার ওরফে বাবু ফকীরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মহিপুর বাজার গ্রামের চেংটু মিয়ার পুত্র,দুলা মিয়ার সঙ্গে একই গ্রামের মিয়া জানের পুত্র ইসমাইল হোসেনের ২৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ইসমাইল হোসেনগংরা ভাড়াটে লোকজন নিয়ে বিরোধ পূর্ণ জমি দখল করতে যান। খবর পেয়ে দুলা মিয়া তার লোকজন নিয়ে বাঁধা দেন। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। নিহত দিন মজুর শাহারুল দৈনিক কামলা হিসাবে জনৈক শিক্ষক সামাদ বি,এস,সির জমিতে কাজ করছিল। এসময় ইসমাইল হোসেনের ভাড়াটিয়া লোকজন ঐ দিন মজুরকে প্রতি পক্ষ মনে করে ভূল বসত ধারালো অস্ত্রদিয়ে এলো পাতারি ভাবে আঘাত করে। গুরুত্বর যখম অবস্থায় দিন মজুর শাহারুল খন্দকারকে এলাকা বাসীরা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জালাল উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এঘটনার সাথে জড়িত সন্দেহে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন, ইসমাইল হোসেন (৬৫),মোজাহার আলী (৬০),জিল্লুর রহমান (৪২), ফিরোজ কবির (৪৮), হৃদয় মিয়া (২৫), হুমায়ুন কবির (২৮),মরিয়ম বেগম(৩০),কহিনুর বেগম (৪৫)। আহতরা হলেনঃ- ছালাম মিয়া (৩০), সাজু মিয়া (৫০), সেকেন্দার আলী (৪৫),নুরুন্নবী (৪২), ছালমা আক্তার (৪০)সহ আনুমানিক ১০/১২জন। নিহত শাহারুল খন্দকারের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। #

]]>