Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
নওগাঁ – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Thu, 13 Aug 2015 15:52:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 নওগাঁয় ব্যাঙের ছাতার মতো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ পল্লী চিকিৎসকদের রমরমা ব্যবসা, প্রশাসনের নিরব ভূমিকা পালন https://news17.onlinebangla24.com/?p=2674 Thu, 13 Aug 2015 15:52:03 +0000 http://gtbnews24.com/?p=2674 ন ওগা সংবাদদাতা : নওগাঁ জেলা সদরের পরই অতিগুরুত্বপূর্ন উপজেলা পতœীতলায় প্রশাসনের নিরব ভূমিকা পালনের কারনে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ পল্লী চিকিৎসকদের রমরমা ব্যবসা গড়ে ওঠায় সাধারণ রোগীরা বিভ্রান্তির স্বীকার হয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

৫০ শয্যা বিশিষ্ট পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রায় সব উপকরণ গুলোর ব্যবস্থা থাকলেও দালাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু স্টাফদের সহযোগীতায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে প্রতিনিয়ত প্রতারনার স্বীকার হচ্ছে। অপরদিকে এসব দালাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু স্টাফরা অপারেশনের জন্যও কৌশলে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে রোগীদের পাঠিয়ে তাদের এক প্রকার জিম্মি করে প্রতারিত করা হচ্ছে।

জানাগেছে উপজেলা সদরে গড়ে ওঠা প্রায় অর্ধশত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ প্রায় শতাধিক পল্লী চিকিৎসকরা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সাধারণ রোগীদের নিয়ে প্রতিযোগীতা মূলক ব্যবসা শুরু করেছে। এদের কারোরই কোন প্রকার স্বাস্থ্য সেবার মানসিকতা নেই, আছে শুধু সাধারন রোগীদের নিয়ে ব্যবসার প্রতিযোগীতা।

এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে সরকারী নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার, প্রশিক্ষপ্রাপ্ত প্যাথলজিষ্ট দ্বারা রোগীদের নানা প্রকার পরীক্ষা-নিরিক্ষার করাসহ প্রশিক্ষনপ্রাপ্ত নার্স থাকার কথা থাকলেও এর কোন কিছুই মানা হয়না। নেই কোন অবস করণ (এনেস্থেসিয়া) ডাক্তার। এমনকি অনেক সময় এসব রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের অনুপস্থিতে নিজেরাই দায়সারানো সিজারসহ ছোট-খাটো অপারেশন গুলো করে থাকে বলেও রোগীদের অভিযোগ রয়েছে।

সম্প্রতি পতœীতলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে হাসপাতাল চলাকালীন সময়ে হাসপাতালে কর্মরত ডাক্তাররা অনিয়ম করে রোগী দেখা ও ডায়াগনিস্টিক কাজ করার অপরাধে নওগাঁ সিভিল সার্জন ২জন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অন্যান্য স্টাফদের অনিয়ম কোন ক্রমেই বন্ধ না হওয়ায় সাধারন রোগীরা হতাশাগ্রস্থ।

এসব ক্লিনিক গুলোতে নানা অনিয়মের মধ্যে ছোট-বড় অপারেশন করাই প্রতিনিয়তই রোগীদের জীবন হারাতে হয়। কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই এসব ক্লিনিকের সাথে জড়িতরা পার পেয়ে যায়।

এছাড়া ডায়াগনিস্টিক সেন্টার গুলোতে সঠিক ভাবে কোন প্যাথলজি পরীক্ষা করা হয়না বলেও রোগীদের অভিযোগ রয়েছে। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দালালসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু স্টাফরা টাকার বিনিময়ে প্রতিদিনই রোগীদের পাঠিয়ে প্রতারনা করে চলেছে। এছাড়াও অবৈধ ভাবে এসব ক্লিনিকে এম.আর, ডি.এন.সিসহ নানা ধরনের অপকর্ম চালানো হচ্ছে বলেও স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে।

অপরদিকে পল্লী চিকিৎসকরা নিজেদের অবস্থান ভূলে নিজেদের সাইনবোর্ডে শিশু চিকিৎসক, বিশেষ প্রশিক্ষনপ্রাপ্তসহ নানা কথা লিখে রোগীদের প্রতারিত করছে। এসব পল্লী চিকিৎসকদের বেশির ভাগই সহযোগীতা করছে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। পল্লী চিকিৎসকরা নিজেদের অবস্থান ভূলে যেয়ে এসব ঔষধ কোম্পানির প্রতিনিধিদের খপ্পরে পড়ে শিশুসহ বড়দের জটিল রোগের চিকিৎসা করে রোগীদের আরো অসুস্থ করে চিকিৎসা ব্যবস্থাকে জটিল করে তুলেছে। এসব অনিয়ম দেখার যেন কেউই নেই।

পাশাপাশি হোমিওসহ বিভিন্ন হারবাল চিকিৎসার নামে বেশ কিছু প্রতষ্ঠিান রোগীদের নানাভাবে প্রতারিত করছে। এসব কবিরাজ ও হোমিও ডাক্তাররা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে হারবালসহ বিদেশী হোমিও ঔষধের নামে প্রতারনা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

ইতিপূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সহ পল্লী চিকিৎসকদের আইনের আওতায় এনে কিছুটা নিয়ন্ত্রনের চেষ্টা করলেও বর্তমানে প্রশাসনের নিরবতার কারনে এসব মোবাইল কোর্টের তৎপরতা বন্ধ হওয়ায় পতœীতলার স্বাস্থ্য ব্যবস্থা হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।

এবিষয়ে পত্নীতলায় অপরিকল্পিত ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টারসহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার কথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টি.এইচ.এ) ডাঃ আব্দুল মজিদের সাথে কথা বললে উপরোক্ত অনিয়ম গুলোর দেখার দায়িত্ব তার নয় বলে বিষয়গুলো কৌশলে এড়িয়ে যান তিনি।তবে নওগাঁ সিভিল সার্জন ডাঃ মোঃ মোজাহার হোসেন বুলবুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিমধ্যে অনিয়মের কারনে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং উপরোক্ত অনিয়ম গুলোর বিষয়ে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থানেয়ার আশ্বাস প্রদান করেন।

]]>
নওগাঁর মান্দায় দ্ইু সাংবাদিককে নির্যাতনের চেষ্টা https://news17.onlinebangla24.com/?p=2614 Tue, 11 Aug 2015 16:09:06 +0000 http://gtbnews24.com/?p=2614 মান্দা (নওগাঁ) থেকেঃ নওগাঁর মান্দায় দ্ইু সাংবাদিক কে নির্যাতনের চেষ্টা করা হয়েছে । গত রবিবার মান্দা উপজেলার পরানপুর ইউপি কালিতলা, বানিশ্বর বাজারে বুলবুল আহমেদ দৈনিক প্রভাতের আলো(মান্দা, নিয়ামতপুর প্রতিনিধি) আব্দুর রাজ্জাক কালের খবর(মান্দা প্রতিনিধি) ও প্রথম সকাল ডট কম(নওগাঁ বুরো) এর দুই সাংবাদিক একই ইউপির কুকরাইল গ্রামের মোজাফফর হোসাইনের ছেলে বিদ্যুৎ হোসেনকে গত ৪ঠা জানুয়ারীতে বগুড়া সেনানিবাসে পিয়ন পদে চাকরি দেওয়ার আগেই ভূয়া পুলিশ তদন্তের নামে ৩লক্ষ ২০হাজার টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র।

এই সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু কুচক্রী হলুদ সাংবাদিক হিরোইন ব্যবসায়ীদের সাথে আতাঁত করে তাদেরকে ভূয়া সাংবাদিক বলে বিভিন্ন গুঞ্জন রটাতে থাকলে এক পর্যায়ে স্থানীয় নেতাকর্মী আলহাজ্ব সবেত আলী, আব্দুর রশিদ, বেলাল, আরব সহ ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা ঘটনা স্থলে উপস্থিত হলে, একজোটবদ্ধ হিরোইন ব্যবসায়ীরা ভূয়া সাংবাদিকের সুর পালটিয়ে বলতে থাকে যে, এসব সাংবাদিক আমাদের কাছে থেকে চাঁদা দাবি করেছে। এমতাবস্থায় মান্দা থানার ভারপ্রাপÍ কর্মকর্তা মোজাফফর হোসেন কালিতলা বাজার পুলিশিং কমিটির মতবিনিময় সভায় আসলে বিষয়টি অবগত হন।

এরপর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন মতবিনিময় শেষে ভুঁয়া সাংবাদিকেরা চাঁদার দাবি করেছে বলে হিরোইন ব্যবসায়ীরা অভিযোগ করলে তিনি জনসম্মুখে জিজ্ঞাসা করে বলেন, কেন চাঁদা দাবি করেছেন? একথা বলতে না বলতেই সাধারণ জনগন সুর পাল্টিয়ে বলতে থাকে জণি সহ তার বাবা-মা সবাই কালিতলা বাজারে রমরমা হিরোইন ব্যবসা করে যাচ্ছে, তখনই হাতেনাতে কুকরাইল গ্রামের আজমের ছেলে জণি(২২) নামের হিরোইন ব্যবসায়ীকে আটক করেন।

এরপর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনের মধ্যে সাংবাদিক পরিচয় জানা সত্ত্বেও দৈনিক প্রভাতের আলো, কালের খবর, প্রথম সকাল ডট কম এর আইডি কার্ড আসল না নকল তা শণাক্ত করতে নিয়ে যান। এঘটনার প্রেক্ষিতে মান্দা উপজেলা প্রেস ক্লাবের কতিপয় হলুদ সাংবাদিক নজরুল, পলাশ, মাসুদ সহ মোটা অংকের ধান্দা করতে সাংবাদিকদের গনধোলায়ের এর নামে দৈনিক চাঁদনী বাজার, শানশাইন, সোনার দেশ, সোনালী সংবাদ সহ স্থানীয় পত্রিকায় চাঁদাবাজির নামে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের সুনাম ও খ্যাতি নষ্টের চেষ্টা করেছেন।

]]>
রাণীনগর কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাত সদস্যের পদত্যাগ https://news17.onlinebangla24.com/?p=2529 Sun, 09 Aug 2015 08:42:44 +0000 http://gtbnews24.com/?p=2529 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে সরকারি অনুদানের টাকা উত্তোলনের অভিযোগে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাত সদস্য এক যোগে পদত্যাগ করার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পরিবেশ বজায় থাকবে কি না তা নিয়ে আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু শাহমিদ খাঁন (চিনিপাই) স্কুল ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করে ¯ু‹লের উন্নয়নের জন্য সরকারি অনুদান গ্রামীন অবকাঠামো রক্ষানাবেক্ষন প্রকল্প ২০১৪-২০১৫ ইং অর্থ বছরের আওতায় এক লক্ষ টাকা বরাদ্দ আসে। এই অর্থ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে না জানিয়ে ওই বিদ্যালয়ের সভাপতি আবু শাহমিদ খাঁন গোপনে একটি প্রকল্প কমিটি দাখিল করে গত ৩০ জুন এক লক্ষ টাকা উত্তোলন করে। স্কুলের ফান্ডে টাকা জমা না দিয়ে এবং কোনো ধরণের উন্নয়নের কাজ না করে সমুদয় টাকা তার হেফাজতে রাখায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন বাদী হয়ে গত ২আগষ্ট একটি লিখিত অভিযোগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর দাখিল করেন। নিয়ম বর্হিভূত ভাবে প্রকল্প কমিটি দাখিল ও টাকা উত্তোলনের অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নয় জন অভিভাবক সদস্যের মধ্যে সাত জন এক যোগে পদত্যাগ করায় বিদ্যালয়ের সকল কাজ কর্ম ব্যাহত হচ্ছে বলে স্কুল কর্তৃৃপক্ষ জানায়। তবে এডহক কমিটি গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার নওগাঁ বরাবরে গত ২৮/০৭/১৫ ইং তারিখে আবেদন করেন।
এব্যাপারে কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু শাহমিদ খাঁনের সঙ্গে মুঠো ফোনে টাকা উত্তোলনের কথা স্বীকার করে তিনি বলেন, এ পর্যন্ত ওই টাকা দিয়ে স্কুলের উন্নয়নের জন্য কোনো কাজ করা হয়নি,তবে শিঘ্রই কাজ শুরু করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শাহমিদ খাঁন আমার দপ্তরে একটি প্রকল্প কমিটি দাখিল করে গত ৩০জুন এক লক্ষ টাকা উত্তোলন করেছে। অদ্যবধি কাজ না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন আমার কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করার জন্য আগামী সোমবার দিন ধার্য করেছি কোনো ধরণের অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
মামান্দায় রহস্যজনক হত্যাকান্ডে আওয়ামী নেতা আফজাল হোসেন নিযাতনের শিকার।। গ্রেফতার-১ https://news17.onlinebangla24.com/?p=2482 Sat, 08 Aug 2015 00:07:54 +0000 http://gtbnews24.com/?p=2482 মান্দা, (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁ মান্দায় রহস্যহনক ভাবে গত ২২ মার্চ আঃ রহিম (৬৫) নামে এক কৃষক হত্যাকান্ডের শিকার হন। নিহত আঃ রহিম উপজেলার পরানপুর ইউপি হলুদঘর গ্রামের জনৈক মৃত বানু প্রামানিকের ছেলে। নিহত আঃ রহিমের আপন চাচাতো ভাই আবুল কাশেম ও হাশেমের সঙ্গে বসত ভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউ,পি সদস্য আরব আলী মৃধা, আশররাফ আলী মাষ্টার, নযন, রমজান, সায়েম, আঃ সাত্তার, আঃ জলিল, এরশাদ প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি সংক্রান্ত বিরোধটি উভয়ের মধ্যে নিস্পত্তি হয়।

বিচার সালিশ মিমাংসা বাবদ কথিত চাঁদাবাজ আঃ জলিল ও আঃ সাত্তার হলুদঘর গ্রামে ইমাজ উদ্দীনের ডিপঘরে কৌশলে আবুল কাশেম ও উপজেলার কৃষকলীগ দপ্তর সম্পাদক আফজাল হোসেনকে ডেকে ১০ দশ হাজার টাকা চাঁদা দাবী করলে তারা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে বেধড়ক মারপিট করে শাসিয়ে বলে ১০ দশ হাজার টাকার পরিবর্তে ১০ দশ লক্ষ টাকা নামিয়ে দিবো।

এই ঘটনার ৪দিন পর আঃ রহিম হত্যাকান্ডের শিকার হন।
এতে এলাকাবাসীসহ আফজাল হোসেন ও আবুল কাশেম এর ধারণা এ হত্যাকান্ড আঃ জলিল ও আঃ ছাত্তার উপজেলার যথাক্রমে নবগ্রাম ও পার্শ্ববর্তী নলঘর গ্রামের মৃত গামা কালা ও মৃত রজব আলীর ছেলে দ্বারা সংঘঠিত হতে পারে। এদিকে মান্দা থানা উপ পরিদর্শক সিদ্দিকুর রহমান চাঁদাবাজ আঃ ছাত্তারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

]]>
নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম মহাপ্রয়ান দিবস উপলক্ষে স্মরণসভা https://news17.onlinebangla24.com/?p=2464 Fri, 07 Aug 2015 16:42:36 +0000 http://gtbnews24.com/?p=2464 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কাচারী বাড়ী প্রাঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪ তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কবিগুরুর মৃত্যূবার্ষিকী উপলক্ষে পতিসর রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও রবীন্দ্র জার্নালের সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন নিয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আমিরুল মোমেনিন চৌধুরী। স্

মরণ সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান, বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরি কুবি, স্থানীয় রবীন্দ্র সংগ্রাহক এম মতিউর রহমান মামুন, রথীন্দ্রনাথ ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব প্রমুখ। বিকেলে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিগুরু রচিত বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।
বক্তারা কবিগুরুর নিজস্ব জমিদারী স্টেট পতিসরে পূর্নাঙ্গ একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

]]>
সাপাহারে মাদক ব্যবসায়ী আমবারা খাতুন মাদক বিক্রি করবেনা মর্মে শপধ গ্রহন করেন https://news17.onlinebangla24.com/?p=2461 Fri, 07 Aug 2015 16:31:00 +0000 http://gtbnews24.com/?p=2461 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের মাদক ব্যবসায়ী আমবারা খাতুন (৩৫) বৃহস্পতিবার বেলা ১১টায় থানায় উপস্থিত হয়ে মাদক বিক্রি করবেনা মর্মে শপথ গ্রহন করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী মাদক ব্যবসায়ী ওই মহিলাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, আইহাই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম, ছাদেকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, এএসআই এমদাদুল হক, বায়েজীদ হোসেনসহ থানার সকল অফিসার ও সাংবাদিকগণ।

উল্লেখ্য, উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের ওই মহিলা মাদক ব্যবসায়ীর স্বামী সাইফুল ইসলাম মারা গেলে পারিবারিক অভাবের তাড়নায় ২ সন্তানের জননী আমবারা খাতুন (৩৫) প্রায় ২ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

]]>
সাপাহারে মাদক ব্যবসায়ী আমবারা খাতুন মাদক বিক্রি করবেনা মর্মে শপধ গ্রহন করেন https://news17.onlinebangla24.com/?p=2456 Fri, 07 Aug 2015 01:42:52 +0000 http://gtbnews24.com/?p=2456 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের মাদক ব্যবসায়ী আমবারা খাতুন (৩৫) বৃহস্পতিবার বেলা ১১টায় থানায় উপস্থিত হয়ে মাদক বিক্রি করবেনা মর্মে শপথ গ্রহন করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী মাদক ব্যবসায়ী ওই মহিলাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, আইহাই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম, ছাদেকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, এএসআই এমদাদুল হক, বায়েজীদ হোসেনসহ থানার সকল অফিসার ও সাংবাদিকগণ।
উল্লেখ্য, উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের ওই মহিলা মাদক ব্যবসায়ীর স্বামী সাইফুল ইসলাম মারা গেলে পারিবারিক অভাবের তাড়নায় ২ সন্তানের জননী আমবারা খাতুন (৩৫) প্রায় ২ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

]]>
দর্শকের অভাবে একে একে বন্ধ হয়ে যাচ্ছে নওগাঁর সিনেমা হলগুলো https://news17.onlinebangla24.com/?p=2402 Thu, 06 Aug 2015 02:14:13 +0000 http://gtbnews24.com/?p=2402 নওগাঁ সংবাদদাতা ঃ সিনেমা হল বিনোদনের বড় উৎস। কিন্তু বর্তমান যুগে মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। তার বড় কারন ডিস লাইন ও ডিভিডিসহ বিভিন্ন মাধ্যম। যাতে করে মানুষ সহজেই ঘরে বসে সিনেমা দেখতে পারছে। ফলে লোকশানের মুখে সিনেমা হলগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। নওগাঁ জেলায় সর্বমোট ১৩টি সিনেমা হলের মধ্যে ৬টি বন্ধ করেছে কর্তৃপক্ষ। আর যে ৭টি চালু রয়েছে তা আবার যে কোন সময় বন্ধ হবার সম্ভবনা রয়েছে। জেলার ১১টি উপজেলায় ১৩টি সিনেমা হলে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় হাজার খানেক। ১৩টির মধ্যে নওগাঁ শহরেই ছিল ৩টি সিনেমা হল।

সিনেমা হলগুলো হলো- তাজ, রুবি ও মুক্তি। এর মধ্যে বর্তমানে একমাত্র তাজ সিনেমা হলটি চালু রয়েছে। বাঁকীগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অন্যদিকে উপজেলার সিনেমা হলগুলোর বেশির ভাগই বন্ধ। যেগুলো চালু আছে তাও লোকশান দিয়ে চলছে।
নওগাঁ শহরের তাজ সিনেমা হলের মালিক পরিতোষ সাহা বলেন, বাংলাদেশের সিনেমা এখন মান সম্পন্ন নয়। চলচ্চিত্র নির্মানকারীরা দর্শকদের চাহিদা অনুযায়ী চলচ্চিত্র উপহার দিতে পারছে না বিধায় দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে প্রতিদিন ২৫/৩০টি চলচ্চিত্র প্রদর্শন হয়ে থাকে।

অন্যদিকে, পকেটে পকেটে মোবাইল ফোনে সিনেমা এবং পাইরেসির কারনে দেশের সিনেমা হল ব্যবসা কোনঠাসা হয়ে পড়েছে। এখন হলগুলোতে দর্শক শূন্যের কোঠায় ফলে হল মালিকদের গুনতে হচ্ছে মোটা অংকের লোকসান। এতে শত শত কর্মচারী বেকার হয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশে এখনও ভাল চলচিত্রের দর্শক আছে। তারা ভাল ছবি পেলে হলে এসে ছবি দেখতে রাজি। এদিকে বেকার হল শ্রমিকরা এখন কেউ কাপড় ব্যবসা, ফুচকা ও চটপটির দোকান, ফুটপাতে ডিম বিক্রি করতে দেখা যাচ্ছে। অন্যদিকে মালিকরা হলগুলি ভেঙ্গে ফেলে নির্মান করছেন মার্কেটসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান।
তাজ সিনোমা হলের কর্মচারী রিপন হোসেন জানান, তিনি তাজ সিনেমা হলে প্রায় ১৫ বছর ধরে চাকুরী করছেন। হল বন্ধ থাকলেও তিনি প্রতিদিন হলে আসেন। হলের মায়ার জন্য ঘুরে ফিরে তার আসা। তিনি বলেন সংসারের অভাব অনটন লেগেই আছে। তাও হলে পরে থাকি, যতদিন বাঁচবো হলেই থাকবো। এ বয়সে কোন কিছু করার ইচ্ছাও নেই বলে তিনি জানান। সিনেমা দর্শক আব্দুল খালেক জানান, ভারতীয় চলচ্চিত্রের উৎকর্ষতা সামনে বাংলাদেশের চলচ্চিত্র টিকে থাকতে পারছে না। তরুন প্রজন্মের পছন্দকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলা, হিন্দি ও তামিল চলচ্চিত্র। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশসহ সারাবিশ্বে ছাড়িয়ে দেওয়া হচ্ছে ওই ছায়া ছবিগুলিকে। বাংলা ভাষাভাষী মানুষদের নিকট আকর্ষনীয় ও বিনোদনের খোরাক হয়ে যায় সেই চলচ্চিত্রগুলি।

]]> নওগাঁর সাপাহারে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত https://news17.onlinebangla24.com/?p=2399 Thu, 06 Aug 2015 02:10:32 +0000 http://gtbnews24.com/?p=2399 সংবাদদাতা নওগাঁ ঃ নওগাঁর সাপাহারে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ গতকাল বুধবার বেলা ১১টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় প্রতিরোধ ও আইন শৃংখলার সার্বিক উন্নয়নে কমিউিনিটি পুলিশিং সদস্যদের জোরালো ভুমিকা রাখার আহব্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,

উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাষ্টার, মোর্শেদা পারভীন, পাতাড়ী ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, বনিক সমিতির সভাপতি আব্দুল মতিন, আজিজুল হক, কাওছার আলী প্রমূখ।

]]>
সৌদিতে চাকরি দেয়ার নামে নারীর সম্ভ্রম হরণের চেষ্টা https://news17.onlinebangla24.com/?p=2347 Wed, 05 Aug 2015 03:04:06 +0000 http://gtbnews24.com/?p=2347 নওয়াগ সংবাদদাতা: সৌদিতে চাকরি দেয়ার নাম করে স্বামী পরিত্যাক্তা এক নারীর সম্ভ্রম হরণ করতে চেয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার এক লম্পট। নাম আলম খাঁ। পিতা নওঁশাদ খাঁ। বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের চকদেউলিয়া গ্রামে। শুধু তাই নয় এই প্রলোভনে তার নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে বিশ হাজার টাকা। সম্ভ্রম হরণ করতে ওই লম্পট পাসপোর্ট করিয়ে দেয়ার নাম করে ওই নারীকে সঙ্গে নিয়ে নওগাঁর একটি আবাসিক হোটেলে উঠেছিল।

লম্পটের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে কৌশলে পালিয়ে সম্ভ্রম রক্ষা করে নারীটি। শুধু তাই নয় বাড়িতে ফিরেও প্রভাব বিস্তার করে নানা হুমকি-ধামকী দিয়ে যাচ্ছে ওই লম্পট। এ ঘটনায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে রুবিনা।

এমন ঘটনার স্বীকার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চকদেউলিয়া গ্রামের মোস্তফার মেয়ে রুবিনা। রুবিনার সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪/৫ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের ১ বছরের মাথায় কন্যা সন্তানের মা হন তিনি। কিন্তু যৌতুকলোভী স্বামীর নির্যাতনে ওই সংসারে আর থাকতে পারেননি তিনি। তাই ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এরপর গরিব মা-বাবার সংসারে মানবেতর জীবন যাপন শুরু হয় তার।

জীবন-জীবিকার তাগিদে রুবিনা পাবনা জেলার সদর উপজেলার একটি বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেয়। কিন্তু একই গ্রামের প্রতারক ও নারী লোভী আলম খাঁ মোবাইল ফোনে রুবিনাকে সৌদিতে পাঠানোর স্বপ্ন দেখান। দিনের পর দিন তাকে ফোন করে উন্নত জীবনের স্বপ্নে বিভোর করে। আলম খাঁর এক ভাই সৌদিতে থাকে বলে বিষয়টি বিশ্বাস করে রুবিনা গৃহপরিচারিকার কাজ ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসে সৌদি যাওয়ার উদ্দেশ্যে।

এরপর পাসপোর্ট খরচ বাবদ ২০ হাজার টাকা চাই আলম খাঁ এবং রুবিনাকে পাসপোর্টের জন্য নওগাঁ পাসপোর্ট অফিস যাওয়া লাগবে বলে সে। সরল বিশ্বাস ও সৌদির স্বপ্নে রুবিনা আলম খাঁর হাতে ২০ হাজার ঠাকা তুলে দিয়ে তার সাথে নওগাঁ পাসপোর্ট অফিস যায়। পাসপোর্টের বিভিন্ন অজুহাতে সময় অতিবাহিত করে সন্ধ্যা লাগায় সে এবং রুবিনাকে বলে বাড়ি ফিরার কোনো বাস নেই তাই আজ নওগাঁতেই থাকতে হবে বলে জানায়। এরপর রুবিনাকে নিয়ে লম্পট সন্ধ্যায় একটি আবাসিক হোটেলের ভাড়া করা কক্ষে উঠে।

হোটেলে উঠার পর রুবিনা আলম খাঁর অসৎ উদ্দেশ্য ও কুপ্রস্তাব পেয়ে আঁতকে উঠে। কৌশলে সেখান থেকে পালিয়ে সম্ভ্রম রক্ষা করে সে। বাড়ি ফিরে বিষয়টি জানালে স্থানীয় মাতবররা ঘটনাটি ধামা-চাপা দেয়ার চেষ্টা করে এবং আলম খাঁর পক্ষ থেকে শুরু হয় বিভিন্ন ধরনের হুমকি। কোনো উপায় না দেখে রুবিনা এর প্রতিকার চেয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে।

এমন ঘটনায় অভিযুক্ত আলম খাঁর সাথে কথা বলতে, তার ব্যবহৃত মুঠো ফোনে (০১৭১৪-৪৭৪৫৪৫) একাধিকবার ফোন করেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি লিখিত অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চত করেন এবং বলেন বিষয়টি তদন্তের জন্য মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

]]>