Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php:6131) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/feed-rss2.php on line 8
খেলাধুলা – news17.onlinebangla24.com https://news17.onlinebangla24.com Fri, 27 Nov 2015 13:22:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.10 রংপুরকে লজ্জায় ডুবিয়ে জিতলো মাশরাফির কুমিল্লা https://news17.onlinebangla24.com/?p=8009 Fri, 27 Nov 2015 13:22:15 +0000 http://jamunanewsbd.com/?p=8009 ঢাকা: মিরপুরের উইকেটে রান উঠছে না, ব্যাটসম্যানরা শট খেলতে পারছে না, লো স্কোরিং হচ্ছে। এতসব অভিযোগকে প্রমান করতেই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ৮২ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ৯ উইকেট হাতে রেখেই সাকিবের রংপুরকে বিধ্বস্ত করল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দুর্দান্ত বোলিং করে জয়ের কাজটা অনেকখানি এগিয়ে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। রংপুর রাইডার্সকে গুটিয়ে দিয়েছিলেন মাত্র ৮২ রানে। সহজ এই লক্ষ্য তাড়া করার কাজটাও অনায়াসেই সেরে ফেলছেন কুমিল্লার ব্যাটসম্যানরা। জয় তুলে নিতে খেলতে হয়েছে মাত্র ১১.৫ ওভার। উইকেট হারাতে হয়েছে মাত্র একটি।

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান যোগ করেছিলেন মাহমুদুল হাসান ও ইমরুল কায়েস। ষষ্ঠ ওভারে মাহমুদুল আউট হয়ে গেলেও জয়ের বন্দরে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি কুমিল্লার। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেছেন ইমরুল ও মারলন স্যামুয়েলস। ২৪ রান করে অপরাজিত ছিলেন ইমরুল। স্যামুয়েলস খেলেছেন ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুর পড়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। কুমিল্লার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র দুজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। মোহাম্মদ মিথুন (২৮) ও সাকলায়েন সজীব (১১)। মাত্র ১২ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে একম্যাচ নিষিদ্ধ আর ২০ হাজার টাকা জরিমানা করা হয় রংপুরের মূল নায়ককে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের নেতৃত্বে দিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল হক।

]]>
ফের নিষেধাজ্ঞায় রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব https://news17.onlinebangla24.com/?p=7981 Fri, 27 Nov 2015 08:24:06 +0000 http://jamunanewsbd.com/?p=7981 ঢাকা: বিপিএলের তৃতীয় আসরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। মোহাম্মদ শহীদ আর আল আমিন হোসেনের জরিমানার পর এবার নিষেধাজ্ঞা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিপিএলে দিনের প্রথম আর আসরের নবম ম্যাচে মুশফিকুর রহিমের সিলেট সুপারস্টারসের বিপক্ষে লড়ছিল সাকিবের রংপুর। আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করেছিল রংপুর। তবে, এ রানকে নিরাপদ না ভাবায় সিলেটের ব্যাটিং ইনিংসের সময় বেশ ‘সিরিয়াস’ সাকিবকে দেখা যায়। সিলেটের উইকেট দ্রুত তুলে নেওয়ার জন্য মরিয়া হয়েছিলেন সাকিব।

ম্যাচের ১৩তম ওভারে থিসারা পেরেরার শেষ বলটি সিলেটের দলপতি মুশফিকের ব্যাটের পাশ দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ মিথুনের গ্লাভসে। সে সময় লংঅনে ফিল্ডিং করতে থাকা সাকিব আউট ভেবে দৌড়ে উইকেটের কাছে চলে আসেন। কিন্তু মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার তানভীর আহমেদ সে আউটের আবেদন নাকচ করে দিলে সাকিব তা মেনে নিতে পারেননি। মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান সাকিব।

মাঠে এমন অখেলোয়াড়সুলভ আচরণ করায় লেভেল ওয়ান আর্টিকেলের ২.১.৪ এবং ২.১.৭ এর কোড অব কন্ডাক্টের আওতায় সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে আরও ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

সাকিবের এমন আচরণের জন্য মাঠের আম্পায়ার রানমোর মার্টিনেজ এবং তানভীর আহমেদ বিষয়টি ম্যাচ রেফারি সেলিম সাহেদের কাছে তুলে ধরেন। এরই প্রেক্ষিতে বিসিবি থেকে সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞা সহ ২০ হাজার টাকা জরিমানা করে।

এ কারণে শুক্রবারের (২৭ নভেম্বর) ম্যাচে রংপুর সাকিবকে মাঠে পাচ্ছেনা। ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচে সাকিববিহীন রংপুর লড়বে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

উল্লেখ্য, ২০১৪ সালে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন অশালীন অঙ্গভঙ্গির দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। একই বছরের জুলাইয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে তিন মাস করা হয়েছিল।

]]>
বিপিএল দেখা যাবে যে চ্যানেলগুলোতে https://news17.onlinebangla24.com/?p=7642 Sun, 22 Nov 2015 11:16:58 +0000 http://jamunanewsbd.com/?p=7642 ঢাকা: রোববার দুপুর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ব্যাট-বলের লড়াই। উদ্বোধনী ম্যাচে দুপুর দুইটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। আর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা ডায়নামাইটস খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

বিপিএলের তৃতীয় আসরের সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল নাইন’। তাদের কাছ থেকে বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেল সম্প্রচার সত্ত্ব ক্রয় করে নেয়। বাংলাদেশের চ্যানেল নাইনের মতো বিদেশি চ্যানেলগুলোও প্রতিদিন দুটি করে ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

চলুন দেখে নেয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের কোন কোন চ্যানেলে বিপিএলের তৃতীয় আসরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
দেশ                                           চ্যানেল

বাংলাদেশ                                    চ্যানেল নাইন।

ভারত                                        স্টার স্পোর্টস, নিও স্পোর্টস, নিও প্রাইম।

পাকিস্তান                                     জিও সুপার।

শ্রীলঙ্কা                                        এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট।

দক্ষিণ এশিয়া                                এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট।

মধ্য প্রাচ্য                                     বিইআইএন

ইংল্যান্ড                                       চ্যানেল নাইন ইউকে

]]>
নিশ্চিত পরাজয়ের মুখে ইংল্যান্ড https://news17.onlinebangla24.com/?p=2888 Sun, 23 Aug 2015 05:13:24 +0000 http://ajkalporshu.com/?p=2888 ঢাকা: এজবাস্টন-ট্রেন্টব্রিজে দুরন্ত গতিতে ছুটে চলা ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ওভালে থামতেই হচ্ছে। প্রথম ইনিংসে অ্যালিস্টার কুকের দল গুটিয়ে গেছে মাত্র ১৪৯ রানে। ফলোঅনে পড়া ইংলিশরা দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই। তৃতীয় দিনশেষে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ২০৬ রান।
এখনও তারা অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে আছে ১২৯ রানে। এখন দেখার বাকি ৪ উইকেট নিয়ে কুকরা আবার মাইকেল ক্লার্কদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে পারে কি না। সেটা না হলে ইংলিশদের ইনিংস পরাজয়ের লজ্জাবরণ করতে হবে।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিয়ে ওপেনার অ্যাডাম লিথ (১০) তার ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিলেন। এদিন তাকে ফিরিয়ে শুরুটা করেন পিটার সিডল। এরপর ইয়ান বেলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন কুক। কিন্তু বেলও ধৈর্য্য হারিয়ে মিচেল মার্শের বলে ক্লার্কের তালুবন্দি হয়ে ফিরে যান ১৩ রানে। অসাধারণ অ্যাশেজ সিরিজ কাটানো জো রুট ওভালে পরপর দু’ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ। এদিন মিচেল জনসনের বলে স্টার্কের হাতে ধরার পড়ার আগে করতে পেরেছেন মাত্র ১১।
৯৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে কক্ষপথে রাখার চেষ্টা করেন কুক আর জনি বেয়ারস্টো। এই দু’জন চতুর্থ উইকেটে যোগ করেন ৪১ রান। দলীয় ১৪০ রানে নাথান লিয়নের বলে বেয়ারস্টোও (২৬) ফিরে যান অ্যাডাম ভোজেসকে ক্যাচ দিয়ে। ওই ওভারের শেষ বলে লিয়ন রানের খাতাই খুলতে দেননি বেন স্টোকসকে।
নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়াই চালিয়েছেন কুক। কিন্তু তৃতীয় দিনশেষ হওয়ার ঠিক আগ মূহুর্র্তে তিনি অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের বলে ক্যাচ দেন ভোজেসের হাতে। কুক ২৩৪ বলে ধৈর্য্যশীল ৮৫ রানের ইনিংস খেলেন। বাউন্ডারি মেরেছেন ১১টি। মুলতঃ কুকের কল্যাণেই ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ২০৬ রান। লিয়ন ৫২ রানে দুটি এবং একটি করে উইকেট পেয়েছেন জনসন, সিডল, মার্শ ও স্মিথ।
এরআগে ৮ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান মঈন আলী এবং মার্ক উড নবম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন। যেখানে মঈন ৩০ আর উডের ব্যাট থেকে এসেছে২৪ রান। ইংল্যান্ড গুটিয়ে যায় ১৪৯ রানে। শেষ দুটি উইকেট নিয়ে প্রথম ইনিংসে ২১ রানে ৩ উইকেট নিলেন মিচেল জনসন।

]]>
পেদ্রোর নতুন অধ্যায়ে মেসির শুভকামনা https://news17.onlinebangla24.com/?p=2875 Fri, 21 Aug 2015 11:19:21 +0000 http://ajkalporshu.com/?p=2875 ঢাকা: পেদ্রো রদ্রিগেজ যখন বার্সেলোনার যুবদলে ছিলেন তখন মূল দলে লিওনেল মেসির অভিষেক ঘটে। পরবর্তীতে দুজন সতীর্থ হিসেবে সাতটি বছর পার করেন। এর মধ্যেই ন্যু ক্যাম্প ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমিয়েছেন পেদ্রো। বন্ধুর জন্য মেসি শুভকামনা জানাবেন না তা কী হয়! নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সে কাজটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বার্সা থেকে ত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন পেদ্রো। নতুন ক্লাবে তিনি সতীর্থ হিসেবে স্বদেশী দিয়েগো কস্তা, সেস ফ্যাব্রিগাস ও সিজার আজপিলিকুয়েতাকে পাচ্ছেন। কাতালানদের মূল দলের হয়ে সাত বছরের ক্যারিয়ারে ২০টি শিরোপা জেতেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। এর মধ্যে পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা রয়েছে।

ফেসবুকে মেসি উল্লেখ করেন, ‘পেদ্রোর সঙ্গে আমার অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা একে অপরের সতীর্থ ছিলাম। তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইলো। আশা করছি, প্রিমিয়ার লিগে সে সফল হবে।’

সম্প্রতি বার্সার সর্বশেষ শিরোপাটি পেদ্রোর হাত ধরেই আসে। উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে ৪-৪ এ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পেদ্রোর গোলেই কাতালানদের জয় নিশ্চিত হয়।

উল্লেখ্য, ২০০০-০৩ মৌসুম পর্যন্ত বার্সার যুবদলের হয়ে খেলেন মেসি। পরের মৌসুমে পেদ্রো যখন যুবদলে নাম লেখান ততক্ষণে কাতালানদের ‘সি’ দলের জার্সি গায়ে জড়ান ‘বিস্ময়’ বালক মেসি। এই দলটিতেই ২০০৫ সালে পেদ্রোর অভিষেক ঘটে। কিন্তু, এর আগের বছরই বার্সার মূল দলে নাম লেখান মেসি। পরে ২০০৮-০৯ মৌসুমে একই দলের হয়ে আর্জেন্টাইন তারকার পাশে খেলার সুযোগ পান পেদ্রো।

]]>
শেখ কামাল স্বর্ণপদক পাচ্ছেন ছয়জন https://news17.onlinebangla24.com/?p=2341 Wed, 05 Aug 2015 02:55:50 +0000 http://gtbnews24.com/?p=2341 স্পোর্টস :ক্রীড়াঙ্গনে বিশেষ আবদানের জন্য ছয়জনকে ‘শেখ কামাল স্বর্ণপদক’ দেওয়া হবে।
বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকেল চারটায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্মৃতিচারণা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তরা হলেন পৃষ্ঠপোষক কাজি আনিস আহমেদ, সেরা সংগঠক নাজমুল হাসান পাপন, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি মরহুম শামসুল ইসলাম খান, সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সেরা ফুটবলার মামুনুল ইসলাম এবং সেরা হকি খেলোযাড় অসীম কুমার গোপ।

]]>
ক্রিকেট- টেস্ট র‌্যাংকিং -এ ছয় ধাপ উপরে উঠেছেন জুবায়ের হোসেন https://news17.onlinebangla24.com/?p=2336 Wed, 05 Aug 2015 02:51:09 +0000 http://gtbnews24.com/?p=2336 স্পোর্টস : আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় ছয় ধাপ উপরে উঠেছেন বাংলাদেশের লেগ-স্পিনার জুবায়ের হোসেনে। র‌্যাংকিং-এ ৫৯তম স্থানে থেকে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেন জুবায়ের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। ফলে সিরিজ শেষে ৫৩তম স্থানে উঠে এসেছেন জুবায়ের।
এছাড়া বাংলাদেশের মধ্যে র‌্যাংকিং-এ শীর্ষ দুইয়ে থাকা সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের অবনতি হয়েছে। ১৫তম স্থানে থেকে সিরিজ শুরু করা সাকিব নেমে গেছেন ১৭তম স্থানে। আর ৪০তম স্থান থেকে ৩ ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। উন্নতি হয়েছে অফ-স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের। ৬৩তম স্থান থেকে ৬০তম স্থানে উঠে এসেছেন রিয়াদ।
আইসিসি টেস্ট র‌্যাংকিং(বাংলাদেশের সেরা পাঁচ বোলার) :
বর্তমান র্যাংকিং পূর্বের র‌্যাংকিং বর্তমান রেটিং পূর্বের রেটিং খেলোয়াড়
১৭ ১৫ ৬১৪ ৬১৯ সাকিব আল হাসান
৪৩ ৪০ ৩৭৫ ৩৮১ তাইজুল ইসলাম
৫৩ ৫৯ ৩১৩ ২৭৮ জুবায়ের হোসেন
৬০ ৬৩ ২৭৯ ২৬৩ মাহমুদুল্লাহ রিয়াদ
৬৪ ৬০ ২৬৮ ২৭৩ শাহাদাত হোসেন।

]]>
বৃষ্টির জন্য প্রথম দিন মাত্র ১০ মিনিটের জন্য খেলা বন্ধ থাকলেও শুক্রবার এক বলও খেলা সম্ভব হয়নি https://news17.onlinebangla24.com/?p=2186 Fri, 31 Jul 2015 09:12:27 +0000 http://gtbnews24.com/?p=2186 বৃষ্টিতে ভেসে গেছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টির জন্য প্রথম দিন মাত্র ১০ মিনিটের জন্য খেলা বন্ধ থাকলেও শুক্রবার এক বলও খেলা সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত অপেক্ষা করে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো।

বৃহস্পতিবার রাত থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ থেকে আউটফিল্ড প্রায় পুরোটাই কাভার দিয়ে ঢাকা থাকে। পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হওয়ায় মাঠে পানি জমেনি। বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব হতো।

কিন্তু বৃষ্টির দাপট দেখে শুক্রবার হোটেল থেকে মাঠেই আসেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। বৃষ্টির বাধা না থাকলে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। তিনশ’ রানে পৌঁছাতে ১৩ রানে অপরাজিত নাসির হোসেনের দিকে তাকিয়ে আছে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টের শেষ দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়।

]]>
টেস্টে জিতে ব্যাট করছে মুশফিকরা ! https://news17.onlinebangla24.com/?p=2085 Thu, 30 Jul 2015 04:24:19 +0000 http://gtbnews24.com/?p=2085 ডেস্ক : চট্টগ্রামে মুস্তাফিজুর রহমান, জুবায়ের রহমান, ডেল স্টেইন, মাহমুদুল্লাহ রিয়াদদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। চার বলে তিন উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া মুস্তাফিজ কিংবা লেগ স্পিনের ঘূর্ণিতে হাশিম আমলাদের বিপাকে ফেলা জুবায়ের অথবা টানা ৫১ বল ডট নেওয়া মোহাম্মদ শহীদ; এমন কীর্তিতে উজ্জ্বল চট্টগ্রাম টেস্টের ফল কিন্তু ড্র। এসব কীর্তিকে পেছনে ফেলে চট্টগ্রামের নায়ক কিন্তু বৃষ্টি! পাঁচদিনের টেস্টের শেষ দুদিন মাঠে গড়ায়নি একটি বলও। সব মিলিয়ে খেলা হয়নি ২৩২ ওভার। ব্যক্তিগত পারফরম্যান্স, বৃষ্টিতে ভেস্তে যাওয়া টেস্টে আড়ালে থাকলেও আলোচনায় ছিল উইকেট। চট্টগ্রাম টেস্ট শেষ। আজ শুরু ঢাকা টেস্ট। আজও আলোচনায় উইকেট। আলোচনায় স্পিন বোলিং!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের আগে যে আট টেস্টে মুখোমুখি হয়েছিলেন মুশফিকরা, তার পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সবগুলো হারের সাতটিই ছিল ইনিংস ব্যবধানে। একটি উইকেটে এবং সেটা ২০০৮ সালে এই মিরপুরে। এমন পরিসংখ্যানের বিচারে টেস্ট সিরিজ শুরুর আগে ফেবারিট ছিল কিন্তু প্রোটিয়ারা। অথচ চট্টগ্রামে মুশফিকদের লড়াকু মেজাজের সঙ্গে পেরে উঠেনি। পেরে উঠতে দেননি তামিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মুস্তাফিজ, জুবায়েররা। প্রথম তিনজন প্রোটিয়া বোলারদের গতি, বাউন্সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথমবারের মতো লিড এনে দেন দলকে। মুস্তাফিজ, জুবায়ের দুরন্ত বোলিং করে উইকেটকে নিজের করে নেন। টাইগারদের এমন পারফরম্যান্স যেমন গত এক বছরের টানা ভালো খেলার ফসল, ঠিক একইভাবে পরিচিত উইকেটের আচরণও ছিল সহায়ক। সেই ভাবনায় মিরপুরের উইকেটও একই রকম বানানো হচ্ছে, যেখানে ব্যাটসম্যানদের সহায়তা পাবেন শতভাগ। ধীরলয়ে বল আসবে বলে ধীরগতির বোলারদের সুবিধা থাকবে একটু বেশি।
চট্টগ্রামের উইকেটের আচরণই বরাবরই ভিন্ন। বাউন্স একটু বেশি। সেখানে গতিশীল বোলারদের সুবিধা পাওয়ার কথা। অথচ বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সের ভিড়ে আড়ালে পড়ে যান প্রোটিয়া বোলার ডেল স্টেইন, মরনে মরকেল, ফিল্যান্ডাররা। আলোকিত ছিলেন মুস্তাফিজ, জুবায়েররা। মিরপুরে যাতে টাইগার ব্যাটসম্যানরা সাবলীল ব্যাটিং করতে পারেন এবং আমলাদের উপরে চড়াও হতে পারেন মুস্তাফিজরা, তাই মিরপুরের উইকেটকে বানানো হয়েছে ধীরলয়ের। কাল মিডিয়ার মুখোমুখিতে উইকেট নিয়ে সরাসরি কিছু বলেননি টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম, ‘আবহাওয়ার কারণে উইকেটটা হয়তো কিউরেটর তার ইচ্ছেমতো বানাতে পারেননি। উইকেট ১০-১২ দিন উইকেট কাভারের নিচে ঢাকা ছিল। ফলে কাজ করার সময় পাননি। তারপরও উইকেট নিয়ে আমি খুশি। আশা করি উইকেটে ব্যাটসমানরা সুবিধা পাবেন। স্পিনাররাও ভালো করবেন। পেসারদের ভালো করারও সুযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা উইকেট যেমনই হোক, আমাদের সেটা কাজে লাগাতে হবে।’

]]>