themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশের মানুষ দূর্বীসহ জীবন যাপন করছে। দেশে আইনের শাসনও তারা দলীয়করন করেছে। দেশে খুনখারাবি সহ অপহরন ও গুম বেড়ে গেছে। এ সরকারে কাছ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে গনতন্ত্র পূনরুদ্ধার করতে হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও ধুনট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাতেমুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম, বিএনপি নেতা আনিছুর রহমান বাদশা, আবুল মনছুর পাশা, আব্দুল কাইয়ুম টগর, পটু মন্ডল, ওলামাদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক শাহাদত হোসেন, পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক বিজয় হোসেন, সাংগঠনিক সম্পাদক মিল্টন, ছাত্রদল নেতা আলফিজুর রহমান স্বপন, মোয়াজ্জেম হোসেন, জুয়েল, হেলাল, রকি, আলম, শাহাদত, শ্রমিকদল নেতা মাহমুদুল হাসান বিদ্যুৎ, মহিলাদলের সাধারন সম্পাদক জমেলা খাতুন প্রমূখ।