Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131
২০১৬ সালের সরকারি ছুটির তালিকা ২০১৬ সালের সরকারি ছুটির তালিকা – news17.onlinebangla24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

২০১৬ সালের সরকারি ছুটির তালিকা

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-content/themes/newsdemoninee/single.php on line 129

ঢাকা : দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ২০১৬ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

সাধারণ ছুটি (পাবলিক হলিডে)
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি-১ দিন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ-১ দিন; স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ মার্চ-১ দিন; মে দিবস, পয়লা মে-১ দিন; *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ২১ মে-১ দিন; *জুমাতুল বিদা, ১ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর, ৬ জুলাই-১ দিন; জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট-১ দিন; শুভ জন্মাষ্টমী, ২৫ আগস্ট-১ দিন; *ঈদুল আজহা, ১২ সেপ্টেম্বর-১ দিন; দুর্গাপূজা (বিজয়া দশমী), ১১ অক্টোবর-১ দিন; *ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১২ ডিসেম্বর-১ দিন; বিজয় দিবস, ১৬ ডিসেম্বর-১ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ২৫ ডিসেম্বর-১ দিনসহ মোট =১৪ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

নির্বাহী আদেশে সরকারি ছুটি
নববর্ষ, ১৪ এপ্রিল-১ দিন; *শবেবরাত, ২৩ মে-১ দিন; *শবে কদর, ৩ জুলাই-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ৫ ও ৭ জুলাই-২ দিন; *ঈদুল আজহা (ঈদের পূর্বের ও পরের দিন), ১১ ও ১৩ সেপ্টেম্বর-২ দিন; *আশুরা, ১২ অক্টোবর-১ দিনসহ  মোট= ৮ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) 
*ফাহেতা-ই-ইয়াজদাহম, ২২ জানুয়ারি-১ দিন; *শব-ই-মিরাজ, ৫ মে-১ দিন; *ঈদুল ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ৮ জুলাই-১ দিন; *ঈদুল আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ১৪ সেপ্টেম্বর-১ দিন; *আখেরি চাহার সোম্বা, ৩০ নভেম্বর-১ দিনসহ মোট= ৫ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
সরস্বতী পূজা, ১৩ ফেব্রুয়ারি-১ দিন; শিবরাত্রি ব্রত, ৭ মার্চ-১ দিন; শুভ দোলযাত্রা, ২৩ মার্চ-১ দিন; হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৫ এপ্রিল-১ দিন; শুভ মহালয়া, ৩০ সেপ্টেম্বর- ১ দিন; দুর্গাপূজা (নবমী), ১০ অক্টোবর-১ দিন; লক্ষ্মীপূজা, ১৫ অক্টোবর-১ দিন; শ্যামাপূজা, ২৯ অক্টোবর-১ দিনসহ মোট= ৮ দিন।

ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব)
ইংরেজি নববর্ষ, পয়লা জানুয়ারি-১ দিন; ভস্ম বুধবার, ১০ ফেব্রুয়ারি-১ দিন; পুণ্য বৃহস্পতিবার, ২৪ মার্চ-১ দিন; পুণ্য শুক্রবার, ২৫ মার্চ-১ দিন; পুণ্য শনিবার, ২৬ মার্চ-১ দিন; স্টার সানডে, ২৭ মার্চ-১ দিন; যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন), ২৪ ও ২৬ ডিসেম্বর-২ দিনসহ মোট= ৮ দিন।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
*মাঘী পূর্ণিমা, ২২ ফেব্রুয়ারি-১ দিন; চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল-১ দিন; *আষাঢ়ী পূর্ণিমা, ১৮ জুলাই-১ দিন; *মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা), ১৫ সেপ্টেম্বর-১ দিন; *প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা), ১৫ অক্টোবর-১ দিনসহ মোট= ৫ দিন। *(চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য): 
পার্বত্য চট্টগ্রাম এলাকার ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব, ১২ এপ্রিল ও ১৫ এপ্রিল মোট= ২ দিন।

এ তালিকায় ঘোষিত ছুটি সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান যথা-ব্যাংক, ইন্স্যুরেন্স, ডাক, তার, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা বা ব্যবসায়ী সংস্থা ও কলকারখানা ইত্যাদিতে অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক (এসেন্সিয়াল সার্ভিস) হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রে এরূপ ছুটি আপনা আপনি (অটোমেটিক্যালি) প্রযোজ্য হবে না। ওইসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের ছুটি ঘোষণা করবে।


আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131

Comments are closed.

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335