themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধারপলাশবাড়ীতে আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতি (তালিকা ভুক্তি নং-২২২)’র উদ্যোগে নিজস্ব তহবিল থেকে গরীব অসহায় দুস্থ্য এমন ৭০টি পরিবারের মাঝে চিনি-সেমাই বিতরন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে জামালপুর মৌজাস্থ উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতির সভাপতি মীর শহীদ প্রধান প্রামানিক এর সভাপতিত্বে চিনি-সেমাই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার সদর ইউনিয়নের চেয়াম্যান মো.হাবিবুর রহমান ইসলাম। এ সময় উপজেলা ব্যবসায়ী যুব উন্নয়ন সমিতির সহ-সভাপতি আঃ ছাত্তার প্রামানিক,সাধারন সম্পাদক মোকলেছুর প্রামানিক,সদস্য আলী একরাম,বাদশা মিয়া,আঃ রহমানছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সিএস আরিফ আলী সরকার, ফজলুল করিমসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরন শেষে অত্র কার্যালয়ের একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়।গোবিন্দগঞ্জের স্বামীর নির্যাতনে সুমির মৃত্যু