themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: গোলাম মোস্তফার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের স্বামী পরিত্যক্তা নারী রুবি খাতুন (৩৫) কে গত ১ জুলাই ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা তার ছোনকস্থ অফিসে মোবাইলে ডেকে আনেন। এরপর তাকে তার অফিস কক্ষে কেউ না থাকার সুযোগে ধর্ষনের চেষ্টা করেন। পরবর্তীতে ওই মহিলা এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খুলে বলেন। কিন্তু এর কোন সুরাহা না হওয়ায় তিনি সম্প্রতি বগুড়ার নারী শিশু নির্যাতন ট্রাইনুব্যাল দুই এ নারী শিশু নির্যাতন দমন আইনের (৯) এর ঘ ধারা মোতাবেক একটি মামলা (নং ৮২ পি) দায়ের করেছেন। এ ব্যাপারে বাদীর আইনজীবি এ্যাড: খায়রুল বাশার সোহাগ মামলা দায়েরর সত্যতা স্বীকার করে জানান, মামলাটির বিষয়ে বিজ্ঞ আদালত থেকে এখনো কোন আদেশ পাওয়া যায়নি।