themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131বগুড়া সংবাদদাতা : গতকাল ৩০ জুলাই’ ২০১৫, বৃহস্পতিবার বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন উৎসাহ উদ্বীপনার মধ্য দিয়ে এসোসিয়েশন কার্যালয়ে সম্পূর্ণ হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-এর গত ১৮ই জুন ২০১৫ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত ২ (দুই) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি-২০১৫ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করে। ৭টি পদের মধ্যে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শফিকুল ইসলাম শফিক ও সাজ্জাদ হোসেন পল্লব। সংগঠনের ১৬জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে শফিকুল ইসলাম শফিক ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সাজ্জাদ হোসেন পল্লব পেয়েছেন ৪ ভোট। ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রদর্শনী সম্পাদক শাহিনুর রহমান বিমু, কার্যনির্বাহী সদস্য মমিনুর রশীদ সাইন।