themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গমন করেন এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় হাইকমিশনে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
তিনি বলেন, “ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এ.পি.জে আবদুল কালামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি ও তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে উপ-মহাদেশের মানুষ একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও রাজনীতিবিদকে হারালো।”
শোক বইতে স্বাক্ষরের সময়ে ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক মুজিবুর রহমানের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী জনাব মতিউর রহমান আকন্দ।