themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131রাসেল মাহমুদ,ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, যুবলীগের নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করতে হবে। নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণের ভিশনে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি বলেন, যুব শক্তিই অন্যতম শক্তি।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুব সমাজ মহান স্বাধিনতা যুদ্ধে অংশ নেয়। দেশগড়ার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে। গতকাল বুধবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট পৌরসভা মিলনায়তনে পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর যুবলীগের আহ্বায়ক ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস ছালাম, আহসান হাবিব, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশীদ হেলাল,
সাধারণ সম্পাদক এএফএম ফজলুল হক, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সিজু, কাউসার আহমেদ রুবেল, শরিফুল ইসলাম শিপুল, আসাদুজ্জামান স্বপন, নাসির উদ্দিন নান্নু, জিহাদুর শরিফ পরাগ, শ্যামল তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজি বুলেট, নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মেদ, চপল মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।