themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের মাদক ব্যবসায়ী আমবারা খাতুন (৩৫) বৃহস্পতিবার বেলা ১১টায় থানায় উপস্থিত হয়ে মাদক বিক্রি করবেনা মর্মে শপথ গ্রহন করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী মাদক ব্যবসায়ী ওই মহিলাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, আইহাই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম, ছাদেকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, এএসআই এমদাদুল হক, বায়েজীদ হোসেনসহ থানার সকল অফিসার ও সাংবাদিকগণ।
উল্লেখ্য, উপজেলার মালিপুর (মাঝানিপাড়া) গ্রামের ওই মহিলা মাদক ব্যবসায়ীর স্বামী সাইফুল ইসলাম মারা গেলে পারিবারিক অভাবের তাড়নায় ২ সন্তানের জননী আমবারা খাতুন (৩৫) প্রায় ২ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।