themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131তৌহিদুল ইসলাম বাবলা ও এস কে সাহেদ, লালমনিরহাটঃ নিখোঁজের ৫দিন পর রংপুর মহানগর বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকা থেকে আটক করছে র্যাব-১৩ এর টহলদলের সদস্যরা। মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা তাকে আটক করে সদর থানায় সোর্পদ করে। এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোজাফফর হোসেনকে র্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে আটক বিএনপি নেতা মোজাফফর হোসেনের পরিবারের অভিযোগ । কিন্তু তাদের এই অভিযোগ অস্বীকার করে র্যাব ও রংপুর পুলিশ।
লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রংপুর র্যাব-১৩ এর একটি টহলদল বিএনপি’র রংপুর মহানগর সভাপতি মোজাফফর হোসেনকে থানায় সোপর্দ করেন। ভোরে মহেন্দ্রনগর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় র্যারের টহলদলটি ওই বিএনপি নেতাকে আটক করে বলে তিনি জানান।
মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানা গেটে সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর দিবাগত রাতে সাদা পোশাকে র্যাব পরিচয়ে একটি দল রংপুর নগরীর নিউ শালবন এলাকায় তার নিজ বাড়ি থেকে মোজাফফর হোসেকে তুলে নিয়ে যায়। সুফিয়া হোসেনের দাবী, র্যাব-১৩ এর কার্যালয় ও সংশ্লিষ্ট রংপুর কোতোয়ালি থানায় ঘটনার পর থেকে একাধিকবার তার স্বামীর খোঁজে গেলে খোঁজ জানায়নি পুলিশ।
সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিএনপি’র নেতা মোজাফফর হোসেনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে দুপুর আড়াই টায় লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।