themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জের সীমন্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সীমান্তবর্তী সম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বালু মহালের কাউন্টার ও ২০টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এছাড়া বালু মহালে ব্যবহৃত একটি স্প্রীটবোট আগুনে পুড়িয়ে দিয়ে টাকা ও ৪টি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়।
এদিকে গুলিবিদ্ধ মরজল হোসেন (৩০) আমির হোসেন (২৭) ফারুক হোসেন (২৬) জয়নাল আবদিক (২০) রাকিব হোসেন (২২) আরিফ হেসেন (২৮) হারুন মিয়া (২৫) মেহিদী (৭) জব্বর হোসেন (২০) হায়দার হোসেন (২৯) রাকিব হোসেন (১৯) হযরত আলী (৩০) মো: সেলিম (২৯) মো: পিন্টু (২০) সুজন মিয়া (২২) ইয়ামিন (২৫) আয়নল হোসেন (৩০) মনিরুল (৩০) আমিন হোসেন (৩২) নয়ন মিয়া (১৮) মো: মিলনকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানান, চরকিশোরগঞ্জ এলাকার স্থানীয় ইউপি সদস্য নাসির মেম্বার গ্রুপ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে প্রতিপক্ষ ঈমাম হোসেন ও ইউপি সদস্য প্রার্থী মো. হারুন রশীদ শেখ সমর্থিত লোকজনের উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ঈমাম হোসেন পক্ষের হারুন রশীদ শেখ ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকায় আধিপত্য বিস্তার করতেই প্রতিপেক্ষর উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে নাসির মেম্বার পক্ষের লোকজন জানান, বালু মহালের আধিপত্য নিয়ে সংঘর্ষের সূত্রপাত। চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের এস আই নুর হোসেন বাংলার চোখকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।