themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131
ঢাকা: মিরপুরের উইকেটে রান উঠছে না, ব্যাটসম্যানরা শট খেলতে পারছে না, লো স্কোরিং হচ্ছে। এতসব অভিযোগকে প্রমান করতেই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ৮২ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ৯ উইকেট হাতে রেখেই সাকিবের রংপুরকে বিধ্বস্ত করল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দুর্দান্ত বোলিং করে জয়ের কাজটা অনেকখানি এগিয়ে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। রংপুর রাইডার্সকে গুটিয়ে দিয়েছিলেন মাত্র ৮২ রানে। সহজ এই লক্ষ্য তাড়া করার কাজটাও অনায়াসেই সেরে ফেলছেন কুমিল্লার ব্যাটসম্যানরা। জয় তুলে নিতে খেলতে হয়েছে মাত্র ১১.৫ ওভার। উইকেট হারাতে হয়েছে মাত্র একটি।
৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯ রান যোগ করেছিলেন মাহমুদুল হাসান ও ইমরুল কায়েস। ষষ্ঠ ওভারে মাহমুদুল আউট হয়ে গেলেও জয়ের বন্দরে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি কুমিল্লার। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেছেন ইমরুল ও মারলন স্যামুয়েলস। ২৪ রান করে অপরাজিত ছিলেন ইমরুল। স্যামুয়েলস খেলেছেন ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুর পড়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। কুমিল্লার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র দুজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। মোহাম্মদ মিথুন (২৮) ও সাকলায়েন সজীব (১১)। মাত্র ১২ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে একম্যাচ নিষিদ্ধ আর ২০ হাজার টাকা জরিমানা করা হয় রংপুরের মূল নায়ককে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের নেতৃত্বে দিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল হক।