themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গতকাল শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানাগেছে, গত প্রায় ৬ বছর পূর্বে উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপর ছয়ঘড়িয়া গ্রামের আবুল হোসেনের কন্যা মুঞ্জিলার সাথে পাশ্ববর্তী কোচাশহরের বুনাতলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোমিন মিয়ার বিবাহ হয়। বিবাহের পর থেকেই মোমিন মিয়া স্ত্রী পছন্দ না হওয়া ও সংসারের কাজ কর্ম না করাসহ বিভিন্ন অজুহাতে স্ত্রীকে মারপিট করতো। এর একপর্যায়ে গত বৃহস্পতিবার রাতে মোমিন মিয়া ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। এসময় সে তার স্ত্রীকে বেদম মারপিট করে। ফলে মুঞ্জিলা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি এলাকার প্রভাশালী ব্যক্তিদের মধ্যস্থতায় মিমাংসার মাধ্যমে কোন রকম ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।