themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131জিটিবি নিউজ ডেস্ক ঃ নতুন করে গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইড (জিপিওবিএ)-এর আওতায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১শ ১৭ কোটি টাকা) ঋণ দেবে বিশ্বব্যাংক। এর মাধ্যমে গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি বাড়বে ও ছয় হাজার ৬শ ৬০ জন কৃষক সৌর পাম্প চালাতে পারবেন। এছাড়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষকে ২শ ২৫টি সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫শটি মিনি-গ্রিড সংযোগ দেওয়া হবে। এর ফলে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবেন তারা।
গতকাল শনিবার বিশ্বব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মেহরিন-ই-মাহবুব এসব তথ্য নিশ্চিত করেছেন। মেহরিন বলেন, জিপিওবিএ-এর আওতায় নতুন করে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। এর ফলে গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালন করবে এ অনুদান। ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন গ্রামীণ মানুষ।
বিশ্বব্যাংক সূত্র জানায়, প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবার পরিবেশবান্ধব এসব সুবিধা সাশ্রয়ী মূল্যে পাবে। এ ছাড়া বায়োগ্যাস প্ল্যান্টগুলো মাধ্যমে দেশের নয় হাজার ৮শ ৫০টি পরিবার পরিবেশবান্ধবভাবে রান্নার কাজ সারতে পারবে।