themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131প্রযুক্তির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তার অপব্যবহারও বেড়েছে। সম্প্রতি এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে প্রচুর মানুষের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যদি দেখেন আপনার কোনও বন্ধু আপনাকে বলছেন আপনার অ্যাকউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে কী করবেন? জানাচ্ছি আমরা। কী ভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না? আপনি যত বার ফেসবুকে লগ-ইন করেন, তত বারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়।
যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন। সেখান থেকে Account Settings> Security> Where You’re Logged In. এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে। এর পর যা যা করবেন… ১. Password পাল্টে ফেলুন: হ্যাক হয়েছে বুঝতে পারলেই পাসওয়ার্ডটি সবার আগে পাল্টে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে লগ-ইন করতে পারবেন না। সে ক্ষেত্রে Forgot Password-এ ক্লিক করে ইমেইলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তার পর পাসওয়ার্ড পাল্টান। পাসওয়ার্ড পাল্টাতে হলে ফলো করুন: Account Settings> General> Password.
২. রিপোর্ট করুন: সবার আগে ফেসবুককেই জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে। কী ভাবে জানাবেন: যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করছেন সেখানই অন্য ট্যাব খুলে টাইপ করুন book Help Center. যে পেজটি খুলবে সেখানে Security-র মধ্য সবার উপরে Hacked Accounts ট্যাবের মধ্যে অনেকগুলি অপশন রয়েছে। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে রিপোর্ট জানান ফেসবুককে।
৩. ড্যামেজ কন্ট্রোল: ফেসবুকে জানানোর পর বন্ধুদের জানান। যদি প্রত্যেককে আলাদা করে জানানো সম্ভব না হয় তবে ওয়ালে লিখে পোস্ট করে সকলে জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক্ড হয়েছিল। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন। সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করেন। এ ভাবে যতটা সম্ভব সকলকে সতর্ক করুন।
৪. সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন: অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনও অ্যাপ খোলেন তখন আপনা থেকেই সেটা আপনার অ্যাকাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। সেই অ্যাপ থেকেও অনেক সময় আপনার ব্যক্তিগত ইনফো পাচার হয় এবং হ্যাকারদের সুবিধা করে দেয়। ফলে সন্দেহজনক কোনও অ্যাপ চোখে পড়লেই সেটা ডিলিট করুন। কী ভাবে করবেন: Account Settings> Apps. এখানে অ্যাপ লিস্ট দেখতে পাবেন। সেখানে Show All করে ভালো করে দেখুন। যেটা ডিলিট করার হবে, মাউস পয়েন্টার সেখানে নিয়ে যান, সেখানেই ‘X’ চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে।
৫. সতর্ক থাকুন: যদি এমন ঘটনা ঘটে তার পর অবশ্যই সতর্ক হয়ে যান। কোনও অচেনা অজানা লোকের কাছ থেকে ফ্রেন্ড রিক্যোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। যদি বর্তমান ফ্রেন্ড লিস্টে কোনও সন্দেহভাজন থাকেন, তাঁকে সরিয়ে দিন। একটা কথা মনে রাখবেন, দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো |