themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর শনিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
এদিকে, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে হরতাল শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের সব শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।