themesdealer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/onlinebangla24/news17.onlinebangla24.com/wp-includes/functions.php on line 6131ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ সংশয় প্রকাশ করেন। হান্নান শাহ বলেন, সরকার তাড়াহুড়া করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে অতীতের ন্যায় তারা (সরকার) এ নির্বাচনেরও প্রভাব বিস্তারের গন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আগে তো তারা (সরকার দল) প্রার্থীদের সমর্থন দিতো, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতেন। এবার তো সরকারের তরফ থেকেই সরাসরি মনোনয়ন দেয়া হচ্ছে।
বিএনপির এ নেতা আশংকা প্রকাশ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। দুপুরে জজ কোর্টে ঢাকা আইনজীবী সমিতির ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট লুৎফে আলম, হারুনুর রশীদ খান, খোরশেদ আলম, হাজী মো. মহসিন মিয়া, ফখরুল হোসেন ফকীর, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন, শাম্মী আখতার ও খন্দকার দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।